চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটকেন্দ্রে ভোটার না আসা রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা: সিইসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৮ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটকেন্দ্রে অবিশ্বাস্য রকমের কম ভোটারের উপস্থিতির জন্য রাজনৈতিক দলগুলোকে দায়ী করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

বৃহস্পতিবার সকালে উত্তরার একটি কেন্দ্রে নিজের ভোট দেন প্রধান নির্বাচন কমিশনার। এসময় ভোটকেন্দ্রের সুনসান পরিবেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন: আমরা তো পরিবেশ সৃষ্টি করে দেই। বাড়ি বাড়ি গিয়ে ভোটার আনতে পারবো না। এর দায়িত্ব যারা প্রার্থী তাদের। রাজনৈতিক দলগুলোর দায়িত্ব। আমরা বলতে পারি যে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে।

অন্যদিকে সপরিবারে ভোট দিয়ে বিজয়ে আশাবাদের কথা জানিয়েছেন ঢাকা উত্তরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

তিনি বলেছেন: বিএনপি অংশ নিলে নির্বাচন অংশগ্রহণমূলক হতো। বিএনপি ভোটের মাঠে না থাকায় ভোটটা ঠিক জমে উঠলো না।

ভোট দিয়ে নিজের প্রতিক্রিয়া তুলে ধরেছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাফিন আহমেদ।

Reneta

ভোটের আগের দিন পর্যন্ত বেশিরভাগ ভোটার জানতেন না কবে ভোট। ভোটের দিন সেই চিত্রটাই দেখা গেল রাজধানীর দুই সিটির বিভিন্ন কেন্দ্রে। আয়োজন সবই আছে, শুধু নেই ভোটাররা। বেশ কষ্ট করেই খুঁজে পেতে হয়েছে কয়েকজন ভোটারকে।

ভোটাররা ভোটকেন্দ্রে না গেলেও রাজধানীর বিভিন্ন ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করছেন আইনশৃংখলা বাহিনীর ৩৮ হাজার সদস্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচনভোটার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লেডি গাগাকে কেন ‘আনফলো’ করলেন কুপারের প্রেমিকা?

পরবর্তী

গাজীকে হারিয়ে সেমিতে দোলেশ্বর

পরবর্তী

গাজীকে হারিয়ে সেমিতে দোলেশ্বর

আলমগীর

আলমগীর ভাই, চলেই গেলেন?

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT