চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোজ্য তেলের পাইকারিতে লিটারে কমলো ৮ টাকা, খুচরাতে আগের দাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩২ অপরাহ্ণ ২০, মার্চ ২০২২
- সেমি লিড, অর্থনীতি, বাংলাদেশ
A A

সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা কমানো হয়েছে। নতুন এই দাম মিলগেট বা পাইকারি পর্যায়ে আগামীকাল থেকেই কার্যকর হবে। তবে খুচরা পর্যায়ে ক্রেতাদের মধ্যে কার্যকর হতে আরও পাঁচ-ছয় দিন সময় লাগবে।

রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে ভোজ্যতেল আমদানিকারক ও পরিশোধন কোম্পানির মালিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে ব্রিফিংয়ে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ জানান, তেলের মূল্য লিটারে কমানো হল ৮ টাকা। আন্তর্জাতিক বাজারে পণ্যটির অব্যাহত দর বৃদ্ধির পেক্ষাপটে আমদানিতে ৫ শতাংশ ভ্যাট ছাড়া বাকি সব ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। এই ভ্যাট প্রত্যাহারের ফলে ভোজ্য তেলের দাম পুনঃনির্ধারণ জরুরি হয়ে পড়েছিল।

সচিব বলেন, ‘আমরা আজ কোম্পানিগুলোর মালিকদের সঙ্গে বসে গত ফেব্রুয়ারি মাসে দেশে যে পরিমাণ সয়াবিন আমদানি হয়েছে; তার এক মাসের গড় মূল্য ধরে এর সঙ্গে ভ্যাট কমানোর হার সমন্বয় করে সয়াবিন তেলের লিটারে দাম ৮ টাকা কমাতে প্রস্তাব করেছি। এই প্রস্তাব অনুযায়ী তারা ৮ টাকাই কমাতে রাজি হয়। এরমধ্য দিয়ে আমরা ১৯ সেপ্টেম্বর ২০২১ এর দামে ফিরে গেলাম।’

নতুন দাম অনুযায়ী সয়াবিনের প্রতি লিটার বোতল জাত তেলের দাম ১৬৮ টাকা থেকে কমিয়ে ১৬০ টাকা, ৫ লিটারের ৭৯৫ টাকা থেকে কমে ৭৬০ টাকা এবং খোলা সয়াবিনের দাম ১৪৩ টাকা থেকে কমিয়ে ১৩৭ টাকা নির্ধারণ করা হলো। ধার্যকৃত এই দাম পুরো রমজান জুড়ে বহাল থাকবে।

সচিব বলেন, আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করে আমরা আবার সয়াবিনের দাম ২২ মে তারিখে নির্ধারণ করা হবে। নতুন নির্ধারিত দাম কোম্পানি পর্যায়ে আগামীকাল থেকেই কার্যকর হবে। অর্থাৎ তারা আগামীকাল যে পণ্য বাজারে সরবরাহ করবে তার গায়ে নতুন দাম উল্লেখ থাকবে।

Reneta

এর আগে কাঁচামাল আমদানি পর্যায়ে মাত্র ৫ শতাংশ বহাল রেখে ভোজ্যতেলের আমদানি, পরিশোধন ও ভোক্তাপর্যায়ে বিক্রিতে থাকা সব ধরনের ভ্যাট তুলে নেয় সরকার। এতদিন ভোজ্যতেলের ওপর তিন স্তরে ৩৫ শতাংশ ভ্যাট ধার্য ছিল, এর থেকে ৩০ শতাংশই তুলে নেয় সরকার।

সবশেষ গত ৬ ফেব্রুয়ারি সরকার ভোজ্যতেলের দাম নির্ধারণ করে দেয়। ওই সময় খুচরা বাজারে প্রতি লিটার বোতলজাত সোয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয় ১৬৮ টাকা। আর পাঁচ লিটারের দাম ৭৯৫ টাকা। প্রতি লিটার খোলা সয়াবিনের দাম ধরা হয় ১৪৩ টাকা এবং প্রতি লিটার পামতেলের দাম নির্ধারণ করা হয় ১৩৩ টাকা।

এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অভ্যন্তরীণ বাণিজ্য ও আমদানি) এ এইচ এম সফিকুজ্জামানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিত্যপণ্যের দাম বৃদ্ধিসয়াবিন তেল
শেয়ারTweetPin

সর্বশেষ

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT