চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেরিফায়েড হলো চ্যানেল আই’র ফেসবুক পেজ

মুহাম্মাদ আসাদুল্লাহমুহাম্মাদ আসাদুল্লাহ
৯:১৬ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
চ্যানেল আই অনলাইন-channel i online

আনুষ্ঠানিকভাবে চ্যানেল আই ফেসবুক পেজকে স্বীকৃতি (ভেরিফায়েড) দিয়েছে সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় সাইট ফেসবুক। চ্যানেল আই অফিসিয়াল ফেসবুক পেজ facebook.com/channelitv মঙ্গলবার সন্ধ্যায় এ স্বীকৃতি পায়।

চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খান বলেন: অনলাইনের বিশাল অডিয়েন্স যখন সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে গণমাধ্যমের অাধেয় পড়ছে বা দেখছে কিংবা শুনছে; তখন চ্যানেল অাই অনলাইনের ফেসবুক পেজ ভেরিফায়েড হওয়া আমাদের জন্য এক বড় সুখবর।

‘এজন্য আমাদের পাঠক-দর্শক যারা আমাদের ফ্যান এবং ফলোয়ার তাদের ধন্যবাদ জানাই। মূলত: তাদের সমর্থনের কারণেই এটা সম্ভব হয়েছে। একইসঙ্গে আমাদের নিউজ টিম, আইটি টিম, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম এবং পরামর্শকসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাই যারা অল্পদিনের মধ্যে চ্যানেল আই অনলাইনকে সংবাদ এবং বিনোদনে অনলাইনের এক বড় উৎসে পরিণত করেছে।’

তিনি বলেন, ‘এ সুযোগে একটা কথা বলতে চাই। সামাজিক যোগাযোগ মাধ্যমের এ বিপ্লবের সময় কনজ্যুমার এন্ডেও আমাদের সকলের জানা উচিত যে কোনটা সংবাদ এবং কোনটা সংবাদ না, একইসঙ্গে বোঝা উচিত কোনটা বিনোদন আর কোনটা সুড়সুড়ি। আমাদের মধ্যে সে সংবাদ সজ্ঞানতা গড়ে উঠলে আমরা নিজেরা প্রতারিত হবো না। সকলের মধ্যে সংবাদ সজ্ঞানতা গড়ে উঠুক, আজকের এ শুভদিনে এটাই আমাদের চাওয়া।’

চ্যানেল আই অনলাইনের ডিজিটাল অ্যান্ড মাল্টিমিডিয়া এডিটর তৌফিক আহমেদ বলেন, ‘ফেসবুকের মাধ্যমে আমাদের সংবাদ দ্রুত পাঠকদের কাছে পৌঁছায়। সেই পেজ ভেরিফায়েড হওয়ায় চ্যানেল আইয়ের নামে ফেইক আইডির মাধ্যমে পাঠককে বিভ্রান্ত করার সুযোগ কমে গেল। পাঠক এখন সহজেই চ্যানেল আইয়ের প্রকৃত পেজটি facebook.com/channelitv সনাক্ত করতে পরবে। তিনি চ্যানেল আই ফেসবুক পেজের প্রায় ১৩ লাখ ফ্যান ও ফলোয়ারকে শুভেচ্ছা জানান।

Reneta

সাধারণত ফেসবুক বিভিন্ন দেশের তারকা, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, জনপ্রিয় ব্র্যান্ড ও ব্যবসার পেজকে অফিশিয়াল হিসেবে স্বীকৃতি দিয়ে থাকে। এ স্বীকৃতি প্রমাণ করে এটি অফিশিয়াল ফেসবুক পেজ। স্বীকৃতি দেওয়া ফেসবুক পেজের পাশে নীল রঙের টিক চিহ্ন (facebook-verified-icon) দেওয়া হয়, যা প্রমাণ করে এ পেজটি ফেসবুক কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত।

মঙ্গলবার সন্ধ্যা থেকে চ্যানেল আই পেজে নীল রঙের সেই টিক চিহ্ন দেখা যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইচ্যানেল আই অনলাইন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে খাগড়াছড়ি প্লাবিত, যান চলাচল বন্ধ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সংসদে বিল আনা হবে: আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়ায় পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বজ্রপাতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT