চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেবেছিলাম চট্টগ্রাম বা ঢাকায় চলে এসেছি: টেলর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪০ পূর্বাহ্ণ ০৬, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জিতলেও সমর্থকদের কাছে হেরেছে নিউজিল্যান্ড। সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচের মতো বুধবারও গ্যালারির বেশিরভাগ জায়গা দখল করে টাইগার সমর্থকরা। ম্যাচ শেষে যার ভূয়সী প্রশংসা করেন কিউইদের জয়ের নায়ক রস টেলর। দর্শকের উচ্ছ্বাস দেখে তার মনে হয়েছিল, ওভাল নয়, ঢাকা বা চট্টগ্রামে খেলছেন তিনি।

পুরোটা সময়জুড়ে দর্শকদের দারুণ সমর্থন পেয়েছে বাংলাদেশ। ২৫ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে দর্শকদের মধ্যে বাংলাদেশি ছিলেন প্রায় ২০ হাজার। পুরো ম্যাচে গলা ফাটিয়ে সমর্থন দিয়ে গেছেন মাশরাফী-সাকিবদের।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেই চিত্র তুলে ধরেন টেলর, ‘ভিড় দেখে আমার একটা সময় মনেই হয়নি ওভালে খেলছি। যেন মনে হচ্ছিল ঢাকার মিরপুর বা চট্টগ্রামে চলে এসেছি।’

Banglabid

টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশ করে ২৪৪ রান। ১৭ বল হাতে রেখে ২ উইকেটে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। ব্যাট হাতে ৮২ রান করেন টেলর।

ম্যাচে যে পরিমাণ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে তা উল্লেখ করে অভিজ্ঞ কিউই তারকার বক্তব্য, ‘এতো কাছাকাছি লড়াইয়ের ম্যাচ আসলে টুর্নামেন্টের জন্যই অসাধারণ ছিল। সেখানে অনেক কিউই সমর্থকও ছিলেন, তারাও আমাদের অনেক সমর্থন দিয়েছেন। এটা বিশ্বকাপের জন্যই ভালো। সাধারণভাবে ম্যাচটি সঠিক মনোভাবের মধ্যে দিয়ে হয়েছে, যা একটি ভালো টুর্নামেন্টের জন্য উৎসাহব্যঞ্জক।’

৩৫ বছরের টেলর বুধবার মাঠে নেমেছিলেন ক্যারিয়ারের ২২০তম ওয়ানডে খেলতে। তার মতে, বাংলাদেশের বিপক্ষে হওয়া টাইট ম্যাচ টুর্নামেন্টে তাদের সামনে এগোনোর ক্ষেত্রে ইতিবাচক হবে।

Reneta

শ্রীলঙ্কাকে প্রথম ম্যাচে ১০ উইকেটে উড়িয়ে দেয়ার পর এমন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে টেলর বলেন, ‘আমরা প্রথম ম্যাচে খুব দৃঢ় বিশ্বাসী ছিলাম। তবে আজ (বুধবার) আমরা চাপেই ছিলাম।’

বাংলাদেশ শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছে উল্লেখ করে টেলর বলেন, ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে আমরা উইকেট হারিয়েছি। আমরা এরচেয়ে অনেক আগেই জিততে চেয়েছিলাম, কিন্তু আপনাকে বাংলাদেশকেও ক্রেডিট দিতে হবে। তারা কখনোই ছেড়ে দেয়নি, শেষ পর্যন্ত সবকিছু দিয়ে লড়াই করেছে।’

একইসাথে বাংলাদেশ ও বাংলাদেশের দর্শকদের ক্রিকেট প্রেমের প্রশংসা করেন নিউজিল্যান্ড স্পিনার মিচেল স্যান্টেনার। তিনি বলেছেন, মাঠে তাকে বাংলাদেশের ক্রিকেটার ও সমর্থক দুটোর সঙ্গেই লড়তে হয়েছে।

স্যান্টেনারের কথায়, ‘বাংলাদেশের ফ্যান এখন সবখানে, তবে আজ (বুধবার) মনে হয়েছে আমরা অ্যাওয়ে টিম। দেখুন তারা ক্রিকেট ভালোবাসে, খেলার সাথে যুক্ত হতে চায়, বিশেষ করে যখন ভালো অবস্থানে থাকে, চিৎকারটাও বেশি হয়। আর কানের কাছে এরকম চিৎকার চলতে থাকলে অবশ্যই খেলায় সেটার একটা প্রভাব পড়ে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেলরবিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের গুলশান আরা

আগস্ট ১০, ২০২৬

চীনে টাইফুন ডলফিনের আঘাত, নিরাপদে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

মগবাজারে মোটরসাইকেল-অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপা, নিহত ২

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশির মৃত্যুর আশঙ্কা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি-সমমানের ফল প্রকাশ আজ, অনলাইনে-এসএমএসে যেভাবে জানা যাবে

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT