চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেনেজুয়েলায় পুলিশ স্টেশনে দাঙ্গা, নিহত অর্ধশতাধিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩১ পূর্বাহ্ণ ২৯, মার্চ ২০১৮
আন্তর্জাতিক
A A
ভেনেজুয়েলা-পুলিশ স্টেশনে দাঙ্গা-কারাগারে আগুন

ভেনেজুয়েলার কারাবোবো প্রদেশের ভ্যালেন্সিয়া শহরে একটি পুলিশ স্টেশনে দাঙ্গার পর লাগা আগুনে এখন পর্যন্ত ৬৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।

প্রধান প্রাদেশিক আইনজীবী তারেক সাব জানিয়েছেন, তাৎক্ষণিকভাবেই এ ঘটনার তদন্ত শুরু হতে যাচ্ছে।

বিবিসি জানায়, বুধবার ওই পুলিশ স্টেশনের কারাগার ভেঙে আসামিরা পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের আটকানোর চেষ্টা করলে এক পর্যায়ে দাঙ্গা বেঁধে যায়। তারই সূত্র ধরে বাকি কয়েদিরা বিছানার ম্যাট্রেসে আগুন ধরিয়ে দিলে সেই আগুন ভয়াবহ আকারে পুলিশ স্টেশনের চারদিকে ছড়িয়ে পড়ে।

আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে কয়েদি ও পুলিশ স্টেশনে দায়িত্বরতদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ভিড় করতে থাকে এবং এক পর্যায়ে তারাও বিক্ষোভ হাতাহাতি শুরু করে।

স্বজনদের ভিড় লক্ষ্য করে টিয়ারগ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

আগুন পরবর্তী সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তা গুলিতে আহত হন বলে নিশ্চিত করেছেন কারাবোবো প্রাদেশিক কর্মকর্তা জিসাস সান্তাদের।ভেনেজুয়েলা-পুলিশ স্টেশনে দাঙ্গা-কারাগারে আগুন

Reneta

কয়েদিদের স্বজনরা জানিয়েছেন, আটকদের অনেকেই ভেতরে থাকা অবস্থায় আগুনের ধোঁয়ায় নিশ্বাস বন্ধ হয়ে মারা গেছেন। এছাড়া বন্দীদের সঙ্গে দেখা করতে গিয়ে কয়েকজন নারী এবং শিশুর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬৮ জনের মৃত্যুর ঘটনায় কারাবোবো জুড়ে শোক পালন করা হচ্ছে বলেও জানান তিনি।

ভেনেজুয়েলার কারাগারগুলো বহু আগে থেকেই ধারণ ক্ষমতার অতিরিক্ত কয়েদি দিয়ে ঠাসা। এ কারণেই কারাগারগুলোতে সহিংসতা ও মারাত্মক সব দাঙ্গা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভেনেজুয়েলায় সংঘর্ষলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

রেকর্ড ভাঙতে পারে ইউরোপের দাবানল, ফ্রান্স-স্পেনে ভয়াবহ পরিস্থিতি

জুলাই ২৮, ২০২৬

১৫ টেকনিক্যাল স্কুল-কলেজের দ্বিতীয় শিফটে শিক্ষার্থী শূন্য, ব্যাখ্যা চেয়েছে সরকার

জুলাই ২৮, ২০২৬
বৃষ্টির মধ্যে সবুজ গাছের পাতা, প্রাকৃতিক দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT