বিনোদন

ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘স্ট্যান্ডিং ওভেশন’ পেলেন ক্রিস্টেন স্টুয়ার্ট

ক্রিস্টেন স্টুয়ার্ট ভেনিস চলচ্চিত্র উৎসবে স্ট্যান্ডিং ওভেশন পাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিস্টেন স্টুয়ার্ট ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করে স্ট্যান্ডিং ওভেশন গ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘স্পেন্সার’-এ প্রিন্সেস ডায়ানা চরিত্রে অভিনয় করেছেন ‘টোয়াইলাইট’ তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট। শুক্রবার ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘স্পেন্সার’ ছবিটি প্রদর্শিত হয়। এই চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য পাঁচ মিনিটের ‘স্ট্যান্ডিং ওভেশন’ পেয়েছেন ক্রিস্টেন স্টুয়ার্ট।

উৎসবে চলচ্চিত্রবোদ্ধাদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছেন স্টুয়ার্ট। মার্কিন অভিনেত্রীর সাবলীল ব্রিটিশ উচ্চারণ মুগ্ধ করেছে সবাইকে। চরিত্রের সাথে যেন মিশে গিয়েছেন অভিনেত্রী। অনেকেই মনে করছেন এই ছবির জন্য অস্কার পাওয়া উচিত অভিনেত্রীর।

ডায়ানার জীবন কাহিনী নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। প্রিন্সেস অব ওয়ালস ডায়ানা হওয়ার আগে তিনি ছিলেন ডায়ানা ফ্রান্সেস স্পেন্সার।

প্রিন্স চার্লসের সঙ্গে প্রয়াত রাজবধূর বিয়ে বিচ্ছেদের ঘটনা তুলে ধরা হয়েছে ‘স্পেন্সার’-এ। সব মিলিয়ে তিন দিনের একটু বেশি সময়ের গল্প বলা হবে। গল্পের শুরু হবে ইংল্যান্ডের নরফোকে অবস্থিত সান্ড্রিংহামে হাউজ অব উইন্ডসরে। কাহিনিতে দেখা যাবে, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ার বিষয়টি বড়দিনের ছুটিতে উপলব্ধি করেন ডায়ানা।

পাবলো লারাইনের ‘স্পেন্সার’ ছবির শুটিং হয়েছে জার্মানি এবং যুক্তরাজ্যে। সব ঠিক থাকলে এবছরের শেষে মুক্তি পাবে ‘স্পেন্সার।’

বিষয়:ক্রিস্টেন স্টুয়ার্ট ভেনিস চলচ্চিত্র উৎসব স্পেন্সার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…