আন্তর্জাতিক

ভেনেজুয়েলার সীমান্তে সামরিক শক্তি প্রয়োগে যুক্তরাষ্ট্রের নিন্দা

ভেনেজুয়েলার সীমান্তে সামরিক শক্তি প্রয়োগে যুক্তরাষ্ট্রের নিন্দা

যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সামরিক শক্তি প্রয়োগের তীব্র নিন্দা জানিয়েছে। ভেনেজুয়েলা সীমান্তে সেনাবাহিনীর গুলিতে দুই আদিবাসী নিহত হওয়ায় যুক্তরাষ্ট্র এ নিন্দা জানায়। 

শুক্রবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, ব্রাজিলের সঙ্গে ভেনেজুয়েলার সীমান্তে নিরস্ত্র বেসামরিক লোক এবং নিরীহ স্বেচ্ছাসেবকদের ওপর দেশটির সেনাবাহিনীর শক্তি প্রয়োগের তীব্র নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র।

এতে আরও বলা হয়, ভেনেজুয়েলার সামরিক বাহিনীকে অবশ্যই দেশটিতে শান্তিপূর্ণভাবে ত্রাণ সহায়তা সরাবরাহের সুযোগ দিতে হবে। বিশ্ব পুরো বিষয়টি নজরে রাখছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ভেনেজুয়েলার স্বঘোষিত অন্তবর্তী প্রেসিডেন্ট জুয়ান গুয়াইদো তার দেশের জনগণের জন্যে অবিলম্বে ত্রাণ সহায়তা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। কিন্তু সরকার দেশটির সব সীমান্ত বন্ধের নির্দেশ দিয়েছে এবং যারা ত্রাণ নিয়ে প্রবেশের চেষ্টা চালাচ্ছেন তাদের ওপর দমন পীড়ন চালাচ্ছে।

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও বিরোধী নেতা জুয়ান গুয়াইদোর মধ্যকার ক্ষমতার লড়াইয়ে ত্রাণ সহায়তার বিষয়টি মূখ্য বিষয় হয়ে উঠেছে।

বিষয়:ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…