ভেঙে পড়েছে শের-ই বাংলার জায়ান্ট স্ক্রিন

শের-ই বাংলার স্টেডিয়ামের বড় স্ক্রিন ভেঙে পড়ার ছবি, যা দর্শকদের জন্য উদ্বেগজনক।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভোররাতে প্রচণ্ড ঝড়ে ভেঙে পড়েছে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের পূর্ব গ্যালারির বিশাল জায়ান্ট স্ক্রিন। পুরোটাই হেলে পড়ে যায় স্টেডিয়ামের বাইরের অংশে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
২০১৬ টি-টুয়েন্টি এশিয়া কাপের ফাইনালের আগে প্রচন্ড ঝড়ে পড়ে গিয়েছিল জায়ান্ট স্ক্রিন। এবার পুরোপুরি লন্ডভন্ড হয়ে গেছে। চলছে মেরামতের কাজ।
হোম অব ক্রিকেটে বেলা ১২টায় শুরু হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মেয়েদের মধ্যকার সিরিজের প্রথম টি-টুয়েন্টি। বিকল্প হিসেবে গ্র্যান্ড স্ট্যান্ডের ওপরের জায়ান্ট স্ক্রিন সচল রাখা হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






