চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভূমিকম্প হলে দৌড়ে গিয়ে দাঁড়ানোর জায়গাও থাকছে না এখন’

নীলাদ্রি শেখর নীলাদ্রি শেখর
১২:৪২ পূর্বাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০১৬
রাজনীতি
A A

বেশি খরচে অপ্রয়োজনীয় কাজ না করে, কম খরচে প্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  শুধুমাত্র প্রধানমন্ত্রীর গ্রামের এলাকার উন্নয়ন না করে সব জায়গায় সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন করারও আহ্বান জানিয়েছেন তিনি।  প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সহনীয় ভবন তৈরির দিকে দৃষ্টি দিতেও প্রকৌশলীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট অব বাংলাদেশের(আইইবি) ৫৬তম সমাবর্তনে তিনি বলেন, ‘সাশ্রয়ী, অধিক সেবা দেয় এমন অবকাঠামো নির্মাণ করতে হবে। প্রত্যেক উপজেলায় মাস্টার প্ল্যান করতে হবে। এরই মধ্যে আমরা অবশ্য কিছু পরিকল্পনা নিয়েছি। এমন করে ভবন নির্মাণ করতে হবে যেন সামনে হাঁটাচলার জন্য খানিকটা জায়গা থাকে, শিশুদের খেলাধূলার জন্য জায়গা থাকে।’

‘ভূমিকম্প হলে দৌড়ে গিয়ে দাঁড়ানোর জায়গাও থাকছে না বর্তমানে। সেটা অন্তত রাখতে হবে। না হলে ঢাকায় মানুষকে উদ্ধারও করা যাবে না।’

Banglabid

তিনি রাস্তা-ঘাট, সেতু, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্পকারখানাসহ বড় বড় স্থাপনা নির্মাণের মতো দেশের উন্নয়নে প্রকৌশলীদের সম্পৃক্ততার কথা উল্লেখ করেন।  বড় বড় ভবন নির্মাণে আরো বেশি সতর্ক হতে বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আরো বলেন, আমরা চাই জনসেবায় সম্পৃক্ত ভবনগুলো সব এক জায়গায় হবে। যেন মানুষ টাকা খরচ করে এসে একসঙ্গে সব কাজ করে চলে যেতে পারে। বারে বারে একই কাজের জন্য যেন এখানে-ওখানে যেতে না হয়।

‘বেসরকারি প্রতিষ্ঠানগুলো যেখানে ইচ্ছে জমি কিনলাম আর ভবন তৈরি করে বসলাম। সেটা এখন আর হবে না। আমাদের সোলার প্যানেলকে আরো বেশি ব্যবহার করার কথা মাথায় রাখতে হবে।’

Reneta

বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক সমাজ গঠনের উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান, কারিগরি ও প্রযুক্তি শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। সেই সঙ্গে আমাদের নদীশাসন ব্যবস্থার দিকেও নজর দিতে হবে।

এমডিজি অর্জনের মতো সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজি অর্জনেও সকলকে যার যার জায়গা থেকে ভূমিকা পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশের ৫৬ তম কনভেনশনে দু’জন কৃতি প্রকৌশলীকে সংগঠনের পক্ষ থেকে স্বর্ণপদক প্রদান করা হয়, যা তুলে দেন প্রধানমন্ত্রী।  এর আগে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের নতুন ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী-ভূমিকম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ভূমিকম্প হলে দৌড়ে গিয়ে দাঁড়ানোর জায়গাও থাকছে না এখন’

পরবর্তী

ইরফান পাঠানের ঘরে সৌদি সুন্দরী

পরবর্তী

ইরফান পাঠানের ঘরে সৌদি সুন্দরী

ইরফান পাঠানের ঘরে সৌদি সুন্দরী

সর্বশেষ

পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ, নেপথ্যে কী?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

আস্ত খাসি না পেয়ে বিয়ের আসর ত্যাগ: একদিন পরই বিয়ে করলেন সেই জাপান প্রবাসী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী (সংগৃহীত)।

প্রধানমন্ত্রীর ভারত সফর হবে ঐতিহাসিক স্বর্ণালী অধ্যায়: দীনেশ ত্রিবেদী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল (সংগৃহীত)।

বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT