চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছবির বিকৃত বর্ণনা, সাকিবের স্ত্রীর কড়া জবাব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫০ পূর্বাহ্ণ ০৭, আগস্ট ২০১৭
তারকাকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A
সাকিবের স্ত্রী ও পরিবারের সদস্যরা একসাথে খাবার খাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশিরের পোস্ট করা ছবিটি যা বলছে

খ্যাতি যে পথে আসে, সেই একই পথ ধরে আসে খ্যাতির-বিড়ম্বনাও। সাকিব আল হাসানের ক্ষেত্রেও বিষয়টি একই। এই তারকা ক্রিকেটারের তরতরিয়ে বাড়ন্ত খ্যাতির সঙ্গে সমানতালে বেড়েছে বিড়ম্বনাও। সম্প্রতি তার সপরিবারের একটি ছবিকে বিকৃত বর্ণনায় উপস্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে সেই বিড়ম্বনা বাড়াতে সচেষ্ট হয়েছে একদল অস্বাদু ব্যক্তি। পরে আসল ছবিটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে কড়া জবাব দিয়েছেন সাকিবের স্ত্রী উম্মে আল হাসান শিশির।

ঘটনার শুরু একটি ছবিকে কেন্দ্র করে। যেখানে দেখা যাচ্ছে কোনও একটি অনুষ্ঠানে মেয়ে আলাইনা হাসান অব্রিকে কোলে নিয়ে খাওয়ায় ব্যস্ত সাকিব, পাশের চেয়ারে স্ত্রী উম্মে আল হাসান শিশির ও টেবিলটিতে আরও কয়েকজন বসা। সাকিবদের গৃহ-সহকারী মেয়েটিও শিশিরের পাশের চেয়ারে বসে খেতে ব্যস্ত।

খুব স্বাভাবিক এই ছবির আগে-পিছের অন্য একটি ছবিকে বিকৃত বর্ণনার সঙ্গে ফেসবুকে পোস্ট করেছে কেউ এবং আন্ডারগ্রাউন্ড কোনও মাধ্যম সেটি দিয়ে খবরও ছেপেছে। যে ছবিতে দেখা যাচ্ছে সাকিবের গৃহ-সহকারী মেয়েটি তার ও শিশিরের পেছনে দাঁড়ানো, এবং সাকিবরা খাচ্ছেন। ছবির বিকৃত বর্ণনাকারীরা এটাই প্রচার করতে চেয়েছে যে, সাকিব গৃহ-সহকারীকে দাঁড় করিয়ে রেখে নিজেরাই কেবল খাচ্ছেন।

আদতে আসল ছবিটি তা বলছে না। সেটা পরিষ্কার করার জন্যই শিরির ফেসবুকে লিখেছেন, এটা হাস্যকর! জানি না ভালো শব্দটি কেন সাকিব আল হাসানের সঙ্গে যায় না! কেন? কারণ সে মিষ্টি করে কথা বলতে পারে না বলে? সেজন্য তাকে খারাপ ব্যক্তি বলে ট্যাগ দেওয়ার চেষ্টা হয় সবসময়!

এরপর পোস্টের সঙ্গে দেওয়া আসল ছবিটির কথা উল্লেখ করেছেন শিশির। সাকিবকে নিয়ে হাস্যকর ছবি-খবর প্রকাশের আগে প্রকৃত ছবিটি ভালো করে দেখে নিতে বলেছেন। এসব প্রকাশ করলেও খুব একটা কিছু মনে করেন না শিশির। এগুলো মানুষকে কেবল বিনোদিত করে বলেই মনে করেন তিনি। তবে যিনি দেশকে বিশ্বের দরবারে তুলে ধরেন, দেশের জন্য গৌরব বয়ে আনেন, তাকে নিয়ে এমন উদ্ভট খবর করা থেকেও বিরত থাকতে বলেছেন সাকিবপত্নী। সবশেষে যাকে ঘিরে বিতর্ক, সেই গৃহ-সহকারীকে নিয়ে বলেছেন, সে খাওয়ার পর হাত পরিষ্কার করে টেবিলের পেছন দিয়ে ফিরছে।

সাকিবের স্ত্রীকে নিয়ে বিতর্কের মধ্যে কড়া জবাব দিলেন তিনি. Channel i News - চ্যানেল আই নিউজ
শিশিরের ফেসবুক পোস্ট

শিশিরের সেই পোস্টের নিচে ছবি বিকৃতভাবে বর্ণনাকারীদের প্রতি ধিক্কার জানিয়েছেন অনেক সাকিব-ভক্তই। সাকিবের পক্ষে দাঁড়িয়ে ইতিবাচক মন্তব্যের বন্যা বইয়ে দিয়েছেন তারা। জানান দিয়েছেন, দেশের অন্যতম সেরা ক্রিকেটারটির প্রতি অগাধ আস্থা থাকার বিষয়টিও।

ট্যাগ: উম্মে আল হাসান শিশিরসাকিব অাল হাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাতভর হত্যার প্রস্তুতি চললেও ঘুমিয়ে ছিল সেনা সদর

পরবর্তী

আমলাদের জন্য আরেকটি কঠিন পথ

পরবর্তী
বাংলাদেশ-অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচের উত্তেজনাপূর্ণ দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আমলাদের জন্য আরেকটি কঠিন পথ

বাংলাদেশ পুলিশের উদ্ভাবনী প্রযুক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন মহাসড়ক থেকে বিদ্যুৎ, উদ্ভাবক বাংলাদেশ পুলিশের উৎপল

সর্বশেষ

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬

বাউফলে সাংবাদিক ডিবি পরিচয়ে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেপ্তার নেই

আগস্ট ২৮, ২০২৬

প্রেমের নাটক-সিনেমা বন্ধের লিগ্যাল নোটিশের প্রতিবাদে সাত সংগঠন

আগস্ট ২৮, ২০২৬

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬

ইউটিউবে কাজী মারুফের ‘গ্রিন কার্ড’ দেখে কাঁদছেন দর্শক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT