চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুয়া খবর বন্ধে মূলধারার গণমাধ্যমকে বলিষ্ঠ হওয়ার পরমর্শ

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৮:১৪ অপরাহ্ন ১৬, নভেম্বর ২০১৭
শিল্প সাহিত্য
A A

সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে মূল খবরের বাইরেও ছড়িয়ে পড়ে অনেক ভুয়া খবর বা ফেইক নিউজ। সাম্প্রতিক সময়ে এসব থেকে সাম্প্রদায়িক হামলার ঘটনাও ঘটেছে। এ পরিস্থিতি থেকে সমাজকে বাঁচাতে হলে মূলধারার গণমাধ্যমগুলোকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ‘ঢাকা লিট ফেস্ট ২০১৭’-এর উদ্বোধনী দিনে ‘ফেক নিউজ’ শীর্ষক এক সেশনে এসব কথা বলেন বক্তারা।

এটিএন নিউজের বার্তা প্রধান প্রভাষ আমিনের সঞ্চালনায় এ সেশনে বক্তব্য রাখেন বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল, অনলাইন অ্যাকটিভিস্ট আরিফ জেবতিক, আইনজীবী রুমিন ফারহানা এবং ভারতীয় গবেষক ও কলামিস্ট গর্গ চট্টোপাধ্যায়।

অনুষ্ঠানের শুরুতে বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল বলেন, ফেইক নিউজ বা ভুয়া খবর নিয়ে আলোচনা করতে হলে প্রথমে বুঝতে হবে ফেইক নিউজ কি? ফেইক নিউজ হলো মূল তথ্যের সঙ্গে যার শিরোনামের মিল নাই বা সম্পূর্ণ মিথ্যা খবর। আবার অনেক সময় টুইস্ট করে, স্যাটায়ার করেও লেখা হয় যা বোঝা যায়না। এসব খবর পাঠককে বিভ্রান্ত করে। ফেইক নিউজ ছড়ানোর কারণে সমাজে বিভিন্ন ধরনের বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

অনলাইন অ্যাকটিভিস্ট আরিফ জেবতিক বলেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য সারাবিশ্বে অন্তত ৩০টি সরকারকে চিহ্নিত করা হয়েছে, যারা অনলাইন গণমাধ্যমের মাধ্যমে ফেইক নিউজ ছড়াচ্ছে। মূলধারার গণমাধ্যমকেও এর বিপক্ষে দাঁড়াতে হবে।

নিজেও রাজনৈতিকভাবে ফেইক নিউজের শিকার জানিয়ে আইনজীবী রুমিন ফারহানা বলেন, ফেইক নিউজ বা ভুয়া খবর প্রচার করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। চাইলে তার নামে ৫৭ ধারায় মামলা, ৫০০ ধারায় মানহানির মামলা করা যায়।

Reneta

ভারতীয় গবেষক ও কলামিস্ট গর্গ চট্টোপাধ্যায় বলেন, ফেইক নিউজের নেতিবাচক প্রভাব থেকে রেহাই পেতে এবং ফেইক নিউজকের বিপক্ষে কথা বলতে কেবল পাঠকের ওপর নির্ভর করা ঠিক নয়। সবচেয়ে বড় অবদান বা দায়িত্ব নিতে হবে মূলধারার গণমাধ্যমকে। মূলধারার গণমাধ্যম যদি এসব ফেইক নিউজের বিপক্ষে দাঁড়ায় এবং প্রতিরোধে কাজ করে তাহলে এর প্রভাব কমে যাবে।

এর আগে, সকালে সিরিয়ার কবি আদোনিস ‘ঢাকা লিট ফেস্ট ২০১৭’ উদ্বোধন ঘোষণা করেন। এসময় লিট ফেস্টের পরিচালক  সাদাফ সায, আহসান আকবার ও কাজী আনিসসহ বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান ‍উপস্থিত ছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকা লিট ফেস্টঢাকা লিট ফেস্ট ২০১৭লিট ফেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের এক ভিন্ন সন্ধ্যা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস!

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT