চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুল শুধরে আরেকটি সুযোগের অপেক্ষায় মুশফিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৫ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটসম্যান মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সঞ্চিত মধুর স্মৃতি সাউথ আফ্রিকায় হাওয়া। টস জিতে ফিল্ডিং নেয়া থেকে শুরু করে অধিনায়কত্বে মুশফিক নিজেকে জয় করতে পারেননি। দ্বিতীয় টেস্টের আগের দিন ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মুশফিক সেই ভুলের কথা স্বীকার করে বললেন ভুল শুধরে প্রতিযোগিতামূলক একটি টেস্ট ম্যাচ উপহার দিতে চান।

‘ভুল সব সময় হয় না। প্রথম টেস্টে কয়েকটি ছোট ভুলের কারণে খুবই বাজেভাবে হেরেছি। কিন্তু আমাদের আরেকটি সুযোগ আছে।’ বলেন মুশফিক।

প্রথম টেস্টের উইকেটে বোলারদের জন্য কিছুই ছিল না। সাউথ আফ্রিকা রান তুলেছে হেসেখেলে। মুশফিক এমন উইকেট আঁচ না করতে পেরে আগে বল করার সিদ্ধান্ত নিয়ে নেন। শুক্রবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের উইকেট পেস সহায়ক হতে পারে। থাকতে পারে ঘাসের ছোঁয়া। বাংলাদেশ দলপতি তাতে এতটুকু চিন্তিত নন, ‘প্রথম ম্যাচে যে উইকেট ছিল, সেটা আমরা কাজে লাগাতে পারেনি। তার মানে এই না যে আমরা কঠিন উইকেটে খেলতে পারবো না।’

দ্বিতীয় টেস্টের ভেন্যুতে বাংলাদেশ আগেও একবার খেলেছে। তাই কোনো ধরনের কন্ডিশনকে মুশফিক ভয় পাচ্ছেন না, ‘প্রায় আট বছর আগে এখানে আমরা খেলেছি। দল হয়তো তখন অন্যরকম ছিল। এখন আমাদের চেষ্টা থাকবে ভুলগুলো তাড়াতাড়ি শুধরে নেয়ার।’

টেস্ট থেকে সাকিব আল হাসান বিশ্রাম নেওয়ায় বাংলাদেশ কিছুটা বিপাকে। এরপর ইনজুরির কারণে আরেক অভিজ্ঞ ক্রিকেটার তামিমকে পাচ্ছে না দল। মুশফিক বললেন এই না পাওয়া বাংলাদেশকে অনেক পিছিয়ে দিয়েছে।

‘তারা না থাকা আমাদের জন্য বড় ধরনের পিছিয়ে থাকা। এখানে তাদের খুবই দরকার ছিল। ইনজুরির ওপর কারো হাত থাকে না। তাছাড়া সময়ও করো জন্য থেমে থাকে না। দলে অন্য যারা আছে, তারা যদি পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারি তাহলে ভালো করা সম্ভব।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT