চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুলতে বসা ব্যাটিংয়ে ১৩১ রানেই শেষ তামিম-মুশফিকরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩২ পূর্বাহ্ণ ২০, মার্চ ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

কিউই পেসের সামনে প্রথম ওয়ানডেতে মাত্র ১৩১ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। ইউনিভার্সিটি ওভালে একসময় একশর আগেই ৭ উইকেট হারিয়ে বসা সফরকারীরা ৪১.৫ ওভারে গুটিয়ে গেছে। সর্বোচ্চ ২৭ রান মাহমুদউল্লাহর।

জন্মদিনে নিউজিল্যান্ডের মাটিতে খেলতে নামা অধিনায়ক তামিম ইকবাল প্রথম ওভারেই দর্শনীয় ছক্কায় শুরু করে দিনটি স্মরণীয় বানিয়ে রাখার মতো ব্যাটিং উপহার দিতে পারেননি। বাঁহাতি ওপেনার একটি করে ছয়-চারে ১৫ বলে ১৩ করে বোল্টের বলেই হন এলবিডব্লিউ।

ডানেডিনে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টম ল্যাথামের নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় তামিমের বাংলাদেশ। নেমে আগাগোড়াই ধুঁকেছে ব্যাটিংয়ে।

অধিনায়ক ফেরার পর বাজে শটে টাইমিংয়ে গড়বড় করে রানের খাতা খোলার আগেই ক্যাচ দেন সৌম্য সরকার। আরেক ওপেনার লিটন দাস জীবন পেয়েও ইনিংস বড় করতে পারেননি, ৩৬ বলে ১৯ করে সাজঘরে হাঁটা দেন।

ধীর ব্যাটিংয়ে এগোতে থাকা মুশফিকুর রহিম অস্বস্তি প্রকাশের ব্যাটিংয়ে ৪৯ বলে ২৩ করে ফিরেছেন। মোহাম্মদ মিঠুন ৯, মেহেদী মিরাজ ১, অভিষিক্ত স্পিন-অলরাউন্ডার মেহেদী হাসান ১৪ রানে ফিরলে একশর আগেই সপ্তম উইকেট হারিয়ে বসে সফরকারীরা।

শেষদিকে মাহমুদউল্লাহ রিয়াদ ৫৪ বলে ২৭, তাসকিন ৩২ বলে ১০ রান করে একশ পার করান দলকে।

Reneta

২৭ রানে ৪ উইকেট নিয়ে কিউইদের সেরা ট্রেন্ট বোল্ট। ২টি করে উইকেট নিয়েছেন জেমস নিশাম ও মিচেল স্যান্টনার। এক উইকেট ম্যাট হেনরির।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমমেহেদীলিড স্পোর্টসল্যাথামসৌম্য
শেয়ারTweetPin

সর্বশেষ

বিসিবি নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

জুন ৭, ২০২৬

পটুয়াখালীতে জেলের রহস্যজনক মৃত্যু

জুন ৭, ২০২৬

রামিসা হত্যা মামলার রায়ের পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনালের বিচারক

জুন ৭, ২০২৬

সুনামগঞ্জে লিচুর উৎপাদন কম হলেও ভালো ফলন ব্রাহ্মণবাড়িয়ায়

জুন ৭, ২০২৬

দেশের ইতিহাসে দ্রুততম সময়ে কোনো ধ/র্ষ/ণ মা/ম/লা/র রায়

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT