চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুভুজেলা-মুখোশের সঙ্গে ৫টার পর অনুষ্ঠানও নিষিদ্ধ

মোরছালীন বাবলা মোরছালীন বাবলা
২:২৪ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

‘অপ্রীতিকর ঘটনা’ এড়াতে বাংলা নববর্ষের প্রথমদিন রাজধানীসহ সারাদেশের উন্মুক্ত স্থানে বিকেল ৫টার পর অনুষ্ঠানে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। মঙ্গল শোভাযাত্রায় মুখোশও পরা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন। সংস্কৃতি কর্মীদের কাছে এমন সিদ্ধান্ত ‘বিশাল আঘাত’ হিসেবে আসলেও পহেলা বৈশাখে ভুভুজেলা নিষিদ্ধের সিদ্ধান্তে স্বস্তি এসেছে সাধারণ মানুষের মনে।

পহেলা বৈশাখের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র
মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে বিভিন্ন সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী।
তিনি বলেন, গতবারের বিভিন্ন ঘটনাকে মাথায় রেখে এবার নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে।

‘আমাদের যতো উৎসব বিকেল পাঁচটার মধ্যেই শেষ করে দেবো। বিকেল পাঁচটার পর কোনো পাবলিক প্লেসে অনুষ্ঠান করতে আমরা নিষেধাজ্ঞা জারি করবো। ছয়টার মধ্যে সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্ক এবং অন্যান্য এলাকা যেখানে মানুষ ভিড় করে সেগুলো খালি করার ব্যবস্থা করবো,’ বলে জানান তিনি। 

মন্ত্রী জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যানসহ গুরুত্বপূর্ণ স্থানগুলো সিসিটিভির আওতায় আনা হবে। কোন গেইট কখন থেকে কখন পর্যন্ত লা থাকবে সেগুলো আমরা নির্ধারণ করে দেবো। আমাদের ডিএমপি, র‌্যাব, গোয়েন্দা সংস্থা, পুলিশ, আনসার, বিজিবি প্রস্তুত থাকবে ও সহযোগিতা করবে।

‘শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশে আমরা একইভাবে প্রস্তুতি নিচ্ছি। বিকট আওয়াজের বাঁশি নিষিদ্ধ হবে। মঙ্গল শোভাযাত্রা যেটা প্রতিবছর হয় সেটা এবারও হবে। তবে এবার ছোট ছোট মুখোশ দিয়ে মুখ ঢাকা বন্ধ করা হবে।’ 

পহেলা বৈশাখে কূটনৈতিক পাড়াসহ সারাদেশের নিরাপত্তা জোরদারের কথাও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিএসসিতে নারী নির্যাতনবর্ষবরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT