চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুটানে ঐতিহাসিক চুক্তির অপেক্ষায় ৪ দেশ

ওবায়দুল রশিদওবায়দুল রশিদ
৭:০৬ অপরাহ্ন ১২, জুন ২০১৫
বাংলাদেশ
A A

বাংলদেশ, ভারত, ভুটান ও নেপালের মধ্যে সড়ক যোগাযোগের চুক্তি করতে ভুটানে পৌঁছেছেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

চ্যানেল আইকে তিনি বলেছেন, এটি বর্তমান সরকারের অনেক বড় এক অর্জন, এর মাধ্যমে অনেক সম্ভাবনার দ্বার খুলে যাবে।

বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ভুটানে আসতে হয় আকাশ পথে অথবা ভারতের ভিসা নিয়ে সড়ক পথে বার বার গাড়ি বদল করে। আর আকাশ পথে আসার খরচ অনেক বেশি।

এছাড়া ভুটানে মাঝে মাঝেই দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিমান অবতরণ করতে পারে না। তখন আবার সেই বিমানকে নিয়ে যাওয়া হয় পাশ্ববর্তী রাষ্ট্রের কোনো এক বিমান বন্দরে। আর সেখানে চলতে থাকে আবহাওয়া ঠিক হবার জন্য অপেক্ষা।

এমন পরিস্থিতি ঠিক করতে ভুটানে ১৫ জুন চার দেশের সড়ক পরিবহন বিষয়ে চুক্তি করতে ভুটানের উদ্দেশ্যে রওনা হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কিন্তু সেই বিড়ম্বনায় পড়তে হয় তাকেও ।

সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মূলত: প্রধানমন্ত্রীর প্রস্তাবেই এই চুক্তি হচ্ছে। সেদিক থেকে চুক্তিটি আমাদের সাফল্যের মুকুটে নুতন পালক যুক্ত করবে। অর্থনীতিতেও সুদূরপ্রসারী ফল ও সমৃদ্ধি বয়ে আনবে বলে জানান তিনি।

Reneta

তিনি বলেন, ‘টেকনিক্যাল কারণে পাকিস্তান ও শ্রীলংকা আসেনি। পর্যায়ক্রমে তারাও আসবে বলে আশা করি। এন্ট্রি এবং এক্সিট দুটো সুযোগই রাখা হয়েছে’।

তার মতে, অবিশ্বাসের জায়গা থেকে সরে এসে যে চুক্তি হচ্ছে তাতে বাংলাদেশ যেমন লাভবান হবে, তেমনি লাভবান হবে চুক্তির অন্তর্ভূক্ত অন্য দেশগুলো।

চুক্তির কথা শুনে এখন অপেক্ষার প্রহর গুণছেন পর্যটকসহ ভুটানে ব্যবসা করা বাংলাদেশী ব্যবসায়ী ও ভূটানের ব্যবসায়ীরা।

প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী ও স্থানীয় ব্যবসায়ীদের মতে, এই চুক্তি হলে ব্যবসা-বাণিজ্যের জন্য ভালো হবে। সড়ক পথে যোগাযোগ স্থাপিত হলে প্লেনের বিড়ম্বনা এড়ানো যাবে।

ব্যবসায়ীদের আশা চুক্তির পর সবকিছু ঠিকমতো চললে দক্ষিণ এশিয়ার এই দেশগুলো এগিয়ে যাবে অনেক দূর।

Jui  Banner Campaign
ট্যাগ: চার দেশসংযোগ সড়ক
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬

এবারের ভোট এতটা উৎসবমুখর হবে অনেকেই ভাবতে পারেনি: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

মোবাইলে যেভাবে জানতে পারবেন ভোটের ফলাফল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট বর্জন করলেন হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসীম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT