বাংলাদেশ

ভিসি ভবন তছনছ

কোটা সংস্কার আন্দোলন-ভিসির বাসভবন-উপাচার্যের বাসা

তছনছ হয়ে যাওয়া ভিসির বাসভবন

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন তছনছ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। তাছাড়া চারুকলার ভেতরেও আক্রমণ চালিয়েছে তারা। নষ্ট করে দিয়েছে মঙ্গল শোভাযাত্রার সরঞ্জাম।

উপাচার্যের বাসভবনের কর্মচারীরা জানায়, আন্দোলনকারীরা গেরিলা কায়দায় মুখোশ পরে বাসভবনে ঢুকে ভাঙচুর ও লুটপাটও চালায় এবং একপর্যায়ে ভিসির মাথায় আঘাত করে।

ভিসি ভবনজানা যায়, ভিসির বাসার সামনের কাঁটাতার ভেঙে আন্দোলনকারীরা ভিতরে ঢুকে ভাঙচুর চালায়। ভিসির বেডরুম, কিচেনসহ অফিসের সবকিছু ধ্বংস করে তারা। পরে তারা সেখানে আগুন ধরিয়ে দেয়।

এ বিষয়ে সোমবার সকাল সাড়ে দশটায় উপাচার্য ব্রিফিং করবেন বলে জানানো হয়েছে।

বিষয়:ঢাবি উপাচার্য ভিসি ভবন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…