চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিসির বাসভবনে যারা হামলা করেনি, তাদের ছেড়ে দেয়া হবে: নানক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫২ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০১৮
রাজনীতি
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনে হামলার সঙ্গে যারা জড়িত নয়, তাদের ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের সঙ্গে সচিবালয়ে এক সমঝোতা বৈঠকে বসে আওয়ামী লীগ নেতারা। বিকাল সাড়ে ৪টার দিকে শুরু হওয়া সেই বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্যান্যদের সঙ্গে জাহাঙ্গীর কবীর নানকও উপস্থিত ছিলেন।

‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ ব্যানারে আন্দোলনরতদের পক্ষে এই বৈঠকে অংশ নেন দশজন ছাত্র ও দশজন ছাত্রী।

বাসভবনে হামলার বিষয়ে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান জানিয়েছিলেন, “তার বাসভবনে হামলার ঘটনা সাধারণ বিক্ষোভকারীদের হামলার কোনো ঘটনা ছিল না। প্রশিক্ষিত হামলাকারীরা মুখোশ পড়ে এসেছিল। তারা এসেছিল প্রাণনাশের জন্য।” সোমবার সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই দাবি করেন।

সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, উপাচার্যের বাসভবনে যে হামলা-ভাঙচুর হয়েছে, তার সঙ্গে আন্দোলনকারীদের কোনো সম্পৃক্ততা নেই।

আন্দোলনকারীদের এই সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, রোববার তাদের আন্দোলনের মধ্যে সারা দেশে অন্তত ৪০ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের ‘বেলা ১২টার মধ্যে মুক্তি দেওয়া না হলে বিকাল থেকে সারা বাংলায় ছাত্র জনতার দাবানল জ্বলবে’ বলেও হুঁশিয়ারি দেয়া হয়।

Reneta

রোববার রাত দুইটার দিকে উপাচার্যের বাসভবনে হামলার ঘটনা ঘটে। প্রতিটি ঘরের জানালার কাচসহ প্রায় সব আসবাবপত্র ভেঙে ফেলা হয়। বাথরুম ও রান্নাঘরও তছনছ করা হয়। ভেঙে ফেলা হয় ভবনের সিসি ক্যামেরাগুলো।

এদিকে, উপাচার্য বাসভবনসহ বিশ্ববিদ্যালয় এলাকায় ভাংচুরের প্রতিবাদে মঙ্গলবার মানববন্ধনের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার দুপুর ২টায় শাহবাগে অবস্থান নেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। রাত পৌনে ৮টার দিকে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দিলে তারা ঢাবি ক্যাম্পাসে অবস্থান নেন।

পরে তারা ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক আন্দোলনকারীদের সঙ্গে সোমবার সকাল ১১টায় সরকারের বৈঠকের প্রস্তাব দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটা সংস্কারজাহাঙ্গীর কবির নানক
শেয়ারTweetPin1

সর্বশেষ

আমি এমন কেউ নই যে পালিয়ে যাবে: নাগেলসম্যান

জুন ৩০, ২০২৬

‘সবাই ধরে নিয়েছিল জার্মানিকে, কিন্তু ইতিহাস সৃষ্টি করেছি’

জুন ৩০, ২০২৬

চার বছর পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৭ বিলিয়ন ডলার

জুন ৩০, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

জুন ৩০, ২০২৬

শিশু সুরক্ষায় সংবাদমাধ্যমকে আরও সক্রিয় হওয়ার আহ্বান

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT