চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিসিআর যুগের টপ নায়িকা শ্রীদেবী চলে গেলেন

শাহানা হুদা শাহানা হুদা
৬:১৪ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০১৮
মতামত
A A

আশির দশকে আমরা যখন কলেজ, বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে, তখন এল রঙিন টেলিভিশন এর যুগ। আমাদের নিউকলোনিতে তখন একটি বাড়িতে রঙিন টিভি কেনা হল। একই সাথে বাজারে এল ভিসিআর নামক যন্ত্রটি। রঙিন টিভি ও ভিসিআর এর সমন্বয় আমাদের তরুণ সময়ে দারুণ সাড়া ফেলে দিয়েছিল । আজকে বলিউডের সুপার নায়িকা শ্রীদেবীর মৃত্যু আমাদের অনেককেই সেই ভিসিআর এর দিনগুলোতে ফিরে গিয়েছি।

আমি ফেসবুক স্ট্যাটাসে লিখেছি, ভিসিআর যুগের টপ নায়িকা শ্রীদেবী আজ চলে গেলেন। আমাদের এক বন্ধু লিখেছেন তার স্ট্যাটাসে লিখেছেন, ‘মগবাজার মোড় থেকে বাসে চড়ে গুলিস্তান নেমে নবাবপুর দিয়ে পায়ে হেটে ‘বেগম বাজার’ যেতাম ভিসিআর-এ যার ছবি দেখতে সে আমার ‘শ্রীদেবী’!

অন্য একজন লিখেছে, ‘শ্রীদেবীর তোফা এক নাগারে তিনদিন। হিট ছবি চলতো, ভিসিআর গরম হয়ে যেত তাই ছোট টেবিল ফ্যান দিয়ে ঠাণ্ডা করার চেষ্টা। শ্রীদেবী দিল ঠাণ্ডা করে দিতেন,তার মৃত্যু দুঃখজনক’।

এরকম অজস্র ছোট ছোট ঘটনার কথা উঠে এসেছে শ্রীদেবী বিষয়ক আজকের সারাদিনের আলোচনায় । বর্তমান প্রজন্ম বা ৯০ দশকের প্রজন্ম ভাবতেও পারবেনা সেইসময়ের ভিসিআরে শ্রীদেবী, জিতেন্দ্র, অনিল কাপুর, রাজেশ খান্নার ছবি দেখার আনন্দটা । উইকএন্ড-এ ভিসিআর ভাড়া করে আনা হতো আমার ফুপুর বাসায় । সাথে ৮/১০ টা ভিডিও ক্যাসেট । সারারাত, ছুটির দিন সারাদিন দেখা চলতো । মা, খালা, ফুপু, ভাই বোন সবাই দলবেঁধে সিনেমা হলের মত ভিড় করে দেখতাম । মাঝেমাঝে বিরতি দেয়া হতো খাওয়া গোসল ইত্যাদির জন্য। আম্মাদের কাজ মাথায় উঠতো, আমাদের পড়াশোনা। সারাদিন ভিসিআরে চলতো সিনেমা দেখা, এর মধ্যে শ্রীদেবীর সিনেমাই বোধকরি বেশি ছিল।

শ্রীদেবী, রেখা, হেমামালিনী, জয়াপ্রদা, জয়াভাদুরি – নায়িকারা সেসময় রাজত্ব করে যাচ্ছে । তাদের সাজগোজ, কথা, গান, চাহনি সব ছিল আমাদের আলোচনার বিষয়। আর বন্ধুরা মিলে যখন দেখতাম, তখন ঈদ বা বড় কোন ছুটির সময়টা বেছে নিতাম । একবার মিস্টার ইন্ডিয়া, সিলসিলা ও ওহ সাত দিন সিনেমাগুলো একনাগাড়ে দেখবো বলে চাঁদা দিয়ে রঙিন টিভি ও ভিসিআর দুই ভাড়া করে আনলাম আমাদের বাসায়। কারণ আমাদের বাসায় তখনও সাদা কালো টিভি ছিল। সবাই মিলে খাওয়া দাওয়া নিয়ে তৈরি হয়ে বসলাম। উহ কি টানটান উত্তেজনা। কিন্তু একি টিভি চললেও ভিসিআর চললো না কি যেন কারিগরি সমস্যার কারণে। যে বন্ধুটি এটা ভাড়া করে এনেছিল, সে পড়লো দারুণ তোপের মুখে। সে যাত্রায় আমাদের আর কোন সিনেমাই দেখা হয়নি। টাকার টাকাও গেল, ভাত-মাংস রান্নাও হল কিন্তু মুভি দেখা হলোনা।

Reneta

শ্রীদেবী মাঝে অনেকটা সময় হারিয়ে গিয়েছিলেন। কয়েকবছর আগে ফিরে আসেন ইংলিশ-ভিংলিশ ও মম সিনেমা দিয়ে। যেখানেই থাকুন ভাল থাকুন আমাদের সময়ের এই সাড়াজাগানো নায়িকা।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin32

সর্বশেষ

অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ডিবি

নাকের নিচের তিলেই ফাঁস ৪৫ বছরের ছদ্মবেশ

জুলাই ১৭, ২০২৬

‘দাই দাই’ ঝড় তুলে বিলবোর্ড শীর্ষে, ছাড়িয়ে গেছে ‘ওয়াকা ওয়াকা’কে

জুলাই ১৭, ২০২৬

জিম্বাবুয়েকে ১৮৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

জুলাই ১৭, ২০২৬

যে কারণে বিশ্বকাপে গ্যালারিতে নেই ইয়ামালের বাবা

জুলাই ১৭, ২০২৬

কাবিলার ব্রাজিলকে উড়িয়ে দিল নেহালের আর্জেন্টিনা!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT