চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিশন-২০৩০ বিএনপির রাজনৈতিক স্টান্টবাজি: ওবায়দুল কাদের

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
১:৪১ অপরাহ্ণ ০৭, মে ২০১৭
রাজনীতি
A A

‘ভিশন-২০৩০’কে বিএনপি’র রাজনৈতিক স্টান্টবাজি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘হাওয়া ভবন’ স্টাইলে তারা আবারও ‘খাওয়া ভবন’ তৈরির লক্ষ্যে ভিশন-২০৩০ দিয়েছে।

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ সংসদ সদস্যদের সক্রিয় করতে ধানমন্ডিস্থ দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত কর্মশালার উদ্বোধনকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

এ কর্মশালায় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয় বলেন, ৭৫’র পর থেকে স্বাধীনতা বিরোধী শক্তি বঙ্গবন্ধুকে নিয়ে অপপ্রচার চালিয়েছে। এখন এসব অপপ্রচার রুখতে প্রচার চালাতে হবে। জনগণের সামনে উন্নয়নের চিত্র তুলে ধরতে হবে।

সংসদ সদস্যদের অনলাইনে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে জয় বলেন, এখনকার তরুণ সমাজ অনলাইন থেকেই সকল সংবাদ সংগ্রহ করে। তাই তরুণদের কাছে টানতে অনলাইনে বেশি করে প্রচার চালাতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ থেকে ৬ কোটিরও বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে এবং বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ থেকেই বেশি সংখ্যক মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম্য যুক্ত হচ্ছে।

Reneta

সংসদ সদস্যদের অনলাইনে সক্রিয় হতে প্রয়োজনে সহকারী নিয়োগের পরামর্শ দেন জয়। তাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশনে আইসিটি মন্ত্রণালয় সহযোগিতা করবে বলে জানান তিনি।

ওবায়দুল কাদের অনলাইনে সংসদ সদস্যদের আহ্বান জানিয়ে বলেন, আমি নিজেও অনলাইনে সক্রিয় থাকার চেষ্টা করি।

সজীব ওয়াজেদ জয়ের অবদানের কারণে আজ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পূর্ণ ডিজিটাল মন্ত্রণালয়ে পরিণত হয়েছে বলেও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরটুইটার-ফেসবুকসজিব ওয়াজেদ জয়সংসদ সদস্য
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT