চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিয়েনায় ছয় স্থানে একযোগে ভয়াবহ হামলা, কয়েকজন হতাহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০১ পূর্বাহ্ণ ০৩, নভেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার প্রকাশ্যে ছয়টি স্থানে ভয়াবহ হামলা ও এলোপাতাড়ি গোলাগুলির ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। রাইফেল নিয়ে একদল হামলাকারী ওই হামলা চালিয়েছে। তাদের মধ্যে একজন হামলাকারীকে খুঁজছে পুলিশ। 

অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিযান কার্য এই হামলাকে বিদ্বেষপূর্ণ সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, হামলার পর এক বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলার সঙ্গে সম্পৃক্ত কমপক্ষে আরও একজন হামলাকারীকে খুঁজছে পুলিশ। রাজধানী ভিয়েনার কেন্দ্রীয় সিনাগগের কাছে ওই হামলার ঘটনা ঘটেছে।

তবে এটা এখনও নিশ্চিত নয় যে ওই সিনাগগকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে কিনা।

মেয়র মাইকেল লুডিগ বলেন, গোলাগুলির সময় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। অপরদিকে, আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও এক নারীর মৃত্যু হয়েছে।

গোলাগুলির ঘটনায় ১৪ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ৬ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

Reneta

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামলার ঘটনায় এক পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন। অস্ট্রিয়া নতুন করে দেশজুড়ে কড়াকড়ি আরোপ করার কয়েক ঘণ্টা আগেই এই হামলার ঘটনা ঘটেছে।

ভিয়েনায় গোলাগুলির ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ইউরোপীয় নেতারা। এই ভয়াবহ হামলায় গভীর শোক প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ঘরের টিশার্টগুলোতে ছেলের শরীরের ঘ্রাণ খোঁজেন জয়ের মা

জুলাই ২১, ২০২৬

ট্রাম্পের নতুন ৫০ শতাংশ শুল্কের চাপে কানাডা, আলোচনায় আগ্রহ কার্নির

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফাইনাল হারের পর যে বার্তা দিলেন মেসি

জুলাই ২১, ২০২৬

নওগাঁয় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

জুলাই ২১, ২০২৬

নেত্রকোনায় লাউয়ের ভালো ফলন

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT