চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবিতে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৯ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর ভিপি নুরুল হক নুর এবং তার ছাত্র সংগঠন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীদের সঙ্গে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনায় অভিযোগ দায়ের করেছে দু’পক্ষ।

বুধবার বিকেলে শাহবাগ থানায় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পক্ষে এজাহার দায়ের করেন ভিপি নুর আর মুক্তিযুদ্ধ মঞ্চের পক্ষে অভিযোগ জমা দিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন: দুই পক্ষই অভিযোগপত্র জমা দিয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে কথা বলে পরবর্তী করণীয় ঠিক করবো।

এছাড়া ভিপি নুরুল হক নুর ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন তাদের দায়ের করা এজাহারের সত্যতা নিশ্চিত করেছেন।

তাদের মামলার এজহারে বলা হয়: গতকাল ভিপি নুরের সংহতি সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠনের ৩০-৩৫ জন নেতাকর্মী হামলা চালায়। পর পর দুই বারের হামলার শিকার হয়ে ডাকসু ভিপি, সমাজসেবা সম্পাদকসহ ১৪ জন আহত হন।

ওই এজাহারে আরও বলা হয়: ৩০-৩৫ জন হামলায় অংশ নিলেও এদের নেতৃত্বে ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আল মামুন, মিজানুর রহমান পিকুল, খোকন মিয়া, তুর্য্যসহ কয়েকজন।

Reneta

অন্যদিকে মুক্তিযুদ্ধ মঞ্চ এর অভিযোগে বলা হয়: ১৭ ডিসেম্বর বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে মুক্তিযুদ্ধ মঞ্চের পূর্ব নির্ধারিত কর্মসূচিতে ডাকসু ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খাঁন, ফারুক হোসেন, মাহফুজ উল্লাহ, মোল্লা বিন ইয়ামিন, সিফাত উল্লাহসহ অজ্ঞাত ২৫-৩০ জন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতৃবৃন্দের ওপর চাপাতি, রামদা, লাঠি, রড দিয়ে অতর্কিত হামলা করে। হামলায় মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতিসহ একাধিক নেতাকর্মী আহত হন।

ওই হামলায় মুক্তিযুদ্ধ মঞ্চের একাধিক নেতাকে হত্যার চেষ্টা করা হয় বলেও থানায় জমা দেওয়া অভিযোগে বলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভিপি নুরমুক্তিযুদ্ধ মঞ্চ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT