চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিন্ন রূপে দেখা দিলেন শাবানা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৪ পূর্বাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৫
বিনোদন
A A

রূপালী পর্দায় জনপ্রিয় মুখটির দেখা নেই প্রায় একযুগ। চলচ্চিত্র প্রযোজনা দিয়ে সিনেমাপাড়ায় ফিরবেন তাও পুরানো খবর। ‘মাটির ঘর’ এর মেয়েটির জন্য সামাজিক ছবি দেখার ‘অন্ধ বিশ্বাস’এ সিনেমা হলে পরিবার নিয়ে যেতেন মধ্যবিত্তশ্রেণীর দর্শকরা। সেখানেও বিরতি চলছে প্রায় একযুগ। তবুও দর্শকের ‘অবুঝ মন’ তাকে খুঁজে ফেরে। ভাত দে, পালাবি কোথায়-এর প্রিয়মুখ শাবানা এতোদিন ধরে যেনো পালিয়ে বেড়াচ্ছিলেন ক্যামেরা থেকে। তবে অপেক্ষার পালা হয়তো ফুরালো বলে। সম্প্রতি এক বিয়ের অনুষ্ঠানে ‘ওয়েডিং স্টোরি’র ক্যামেরায় ফ্রেমবন্দি হলেন শাবানা , নতুন বেশে। তবে সেই সপ্রতিভ চাহনি একটুও ম্লান হয়নি। সেই প্রিয়মুখ, সেই হাসিতে আবারও দর্শকের সঙ্গে ‘মধুমিলন’ হলো পর্দার রাণী শাবানার।১৯৬৭ থেকে পরবর্তী ৩০ বছরে জনপ্রিয় নায়িকা হিসেবে সিনেমা হলে দর্শক টেনেছেন শাবানা। কখনো সলজ্জ বধূ কিংবা সংগ্রামী নারীর বেশে। অথচ সেই প্রিয় মুখটি লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগৎ থেকে গায়েব হয়ে যান ১৯৯৭ সালে।শাবানা মোট ১০ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ১৯৭৭ সালে প্রথমবার পান ‘জননী’ ছবির জন্য। এরপর ১৯৮০, ১৯৮২, ১৯৮৩, ১৯৮৪, ১৯৮৭, ১৯৯০, ১৯৯১, ১৯৯৩ এবং ১৯৯৪ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার আসে তার ঘরে। এ ছাড়া ১৯৯১ সালে প্রযোজক সমিতি পুরস্কার, ১৯৮২ ও ১৯৮৭ সালে বাচসাস পুরস্কার, ১৯৮৪ ও ১৯৮৮ সালে আর্ট ফোরাম পুরস্কার, ১৯৮৮ সালে নাট্যসভা পুরস্কার, ১৯৮৭ সালে কামরুল হাসান পুরস্কার, ১৯৮২ সালে নাট্য নিকেতন পুরস্কার, ১৯৮৫ সালে ললিতকলা একাডেমী পুরস্কার, ১৯৮৪ সালে সায়েন্স ক্লাব পুরস্কার, ১৯৮৯ সালে কথক একাডেমী পুরস্কার এবং জাতীয় যুব সংগঠন পুরস্কার পান তিনি। দেশের বিভিন্ন উৎসবে অংশ নেওয়ার পাশাপাশি মস্কো ফিল্ম ফেস্টিভ্যাল, রোমানিয়া ফিল্ম ফেস্টিভ্যাল, কান ফিল্ম ফেস্টিভ্যালসহ বিভিন্ন উৎসবে যোগ দিয়েছিলেন শাবানা।

ছবি: ওয়েডিং স্টোরি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নায়িকা শাবানাশাবানা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমেরিকায় ধর্মান্ধতার শিকার আহমেদ একটি উদাহরণ মাত্র

পরবর্তী

চ্যানেল আই’র জন্মদিন উপলক্ষে ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প

পরবর্তী

চ্যানেল আই’র জন্মদিন উপলক্ষে ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প

খালেদা জিয়া-তারেক জিয়ার লন্ডন বৈঠক

সর্বশেষ

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT