চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিনদেশী নায়কদের সঙ্গে কাজ করতে ভাল লাগে না: মাহি

জাকিয়া আক্তার জাকিয়া আক্তার
১:৪৪ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০১৭
বিনোদন, সাক্ষাতকার
A A

বর্তমানে দেশের অন্যতম ব্যস্ত নায়িকা মাহিয়া মাহি। বছরের শুরুতে একাধিক ছবিতে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন অনন্য মামুন পরিচালিত ‘ময়না’ ছবিতে। ছবিতে মাহির বিপরীতে জুটি বেঁধেছেন কলকাতার সুপারহিট নায়ক সোহম। এছাড়া ‘খায়রুন সুন্দরী’  নির্মাতা এ কে সোহেল পরিচালিত ‘পবিত্র ভালোবাসায়’ কাজ করছেন মাহি।

শুটিং’র ব্যস্ততা, স্বামী ও শ্বশুড়বাড়ি সমান তালে সামলানো ‘অগ্নিকন্যা’ মাহি কথা বলেছেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে। জানিয়েছেন সাম্প্রতিক সময়ের তার কাজের কথা, জানিয়েছেন ভাল লাগা, মন্দ লাগা নানা কথা।

চ্যানেল আই অনলাইন: প্রথমবার কলকাতার কোনো নায়কের সঙ্গে কাজ করছেন, কেমন অভিজ্ঞতা?

মাহি: ওই রকম আলাদা কিছু মনে হচ্ছে না। তার কারণ ব্যক্তিগতভাবে ভিনদেশী নায়কদের সঙ্গে কাজ করতে ভাল লাগে না। দেশের নায়কদের সঙ্গে কাজ করতে আমার বেশি ভাল লাগে। কিন্তু প্রযোজক যদি  তার গল্পের প্রয়োজনে বাইরের দেশের নায়ক বেছে নেন, সেখানে আমার কিছু বলার নেই। প্রযোজক যার সঙ্গে দেবেন তার সঙ্গে অভিনয় করবো। তবে হ্যাঁ যার সঙ্গে করি না কেন কাজটি ভালো করার চেষ্টা করব।

চ্যানেল আই অনলাইন: ঢালি তারকাদের দেখা যায় বিয়ে পর কাজ কমে যায়। কিন্তু আপনার ক্ষেত্রে  তা হয়নি, কেমন লাগে ব্যাপারটি?

মাহি: বিষয়টি অবাক লাগে। বিয়ের আগে আমাকে অনেকে বলেছে, বিয়ে করলে আমি আর ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবো না, কিন্তু আমার ক্ষেত্রে উল্টোটি ঘটেছে। মূলত বিয়ের পরপরই আমি সিনেমায় বেশি কাজ করছি।

Reneta

চ্যানেল আই অনলাইন: স্বামীর কাছ থেকে কতটুকু সাপোর্ট পাচ্ছেন?

মাহি: অপু সিনেমায় কাজ করতে পুরোপুরি সাপোর্ট করে। ও আমাকে বলে, তুমি সবসময় কাজের মধ্যে থাকবে। তোমাকে অভিনয়ের মধ্যে থাকলেই ভালো লাগে। অপু বিশ্বাস করে আমি ভবিষ্যতে আরো ভালো কাজ করতে পারবো। আর অপু’তো আমার জীবনের জন্য অনেক লাকি। ও আসার পর আমি অনেক ভালো ভালো সিনেমায় কাজ করছি।

‘ময়না’ ছবির টিমের সঙ্গে মাহির সঙ্গে অপু

চ্যানেল আই অনলাইন: আর শ্বশুড়বাড়ি আপনার সিনেমায় কাজ করার বিষয়টি কেমনভাবে দেখছে?

মাহি: শ্বশুড়বাড়ি থেকেও আমি সাপোর্ট পাচ্ছি। সবাই আমাকে অভিনয় করার অনুপ্রেরণা দেন।

চ্যানেল আই অনলাইন: ‘পবিত্র ভালোবাসায়’ ছবিতে ধর্মীয় মুসলিম মেয়ের চরিত্রে অভিনয় করছেন কেমন লাগছে?

মাহি: ভিন্ন চরিত্রে অভিনয় করতে বরাবরই আমার ভালো লাগে। এ ছবিতে ‘জান্নাত’ চরিএটি তেমনি একটি। একেবারে হিজাব পরিধান করা ধর্মীয় মেয়ে। তবে এ ছবিতে কাজ করার আরেকটি উদ্দেশ্যে ছিলো।

চ্যানেল আই অনলাইন: কী সেই উদ্দেশ্য?

মাহি: বিয়ের পরপরই এমন একটি সিনেমা করতে চেয়েছিলাম, যে সিনেমাটি দেখলে আমার শ্বশুড়বাড়ি সবার ভালো লাগবে ও খুশি হবে। সেরকম  একটি ছবি ‘পবিত্র ভালোবাসা’। ছবিতে আমি একদম সুন্দর, ভদ্র ও মার্জিত মেয়ে।

চ্যানেল আই অনলাইন: বিশেষ কোনো চরিত্র রয়েছে, যেখানে নিজেকে দেখতে খুব বেশি ইচ্ছে করে?

মাহি: ‘বারফি’ সিনেমার প্রিয়াঙ্কা চোপড়ার প্রতিবন্ধী চরিত্রটি আমার করার খুব ইচ্ছে। যদি সেরকম চরিত্রে কাজের সুযোগ পাই তাহলে মন থেকে করবো।
চ্যানেল আই অনলাইন: ওই চরিত্রের প্রতি আপনার বিশেষ পছন্দের কারণটা কী?

মাহি: দেখেন, অনেকের ধারণা রয়েছে নায়িকাদের গ্ল্যামার থাকলেই হয়, কিন্তু আমার কাছে এটি নয়। আমি সবসময় চাই ভিন্ন চরিত্রে নিজেকে উপস্থাপন করতে। ওই ভিন্ন চরিত্রে অভিনয়ই আমার কাছে গ্ল্যামার। একজন নায়িকার শুধু সুন্দর চেহারা হলে হবে না,  তার অভিনয়েও গ্ল্যামার থাকতে হবে।

চ্যানেল আই অনলাইন: বর্তমানে সিনিয়র নায়ক-নায়িকাদের সঙ্গে কাজ করছেন তাদের কাছ থেকে কতুটুকু সাহায্য পান?

মাহি: সিনিয়রদের সঙ্গে কাজ করলে মনে হয়, আজকেই প্রথম ক্যামারার সামনে দাঁড়িয়েছি। কারণ তাদের সঙ্গে কাজ করতে গেলে খুব ভয়ে থাকি। কারণ আমার কেনো ভুলের কারণে  যদি তাদের শট দিতে দেরি হয়। তবে তাদের কাছ থেকে ভালোবাসাও পাওয়া যায়।
চ্যানেল আই অনলাইন: কৃষ্ণপক্ষ’র পর ‘নক্ষত্রের রাত’ প্রস্তুতি কেমন?

মাহি: আমি খুব ভাগ্যবান হুমায়ূন স্যারের আরেকটি উপন্যাস ‘নক্ষত্রের রাত’ এ  কাজ করতে পারছি। শাওন আপুর সঙ্গে কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। আর প্রস্তুতি সেটিও খুব ভালো। আশা করছি ‘কৃষ্ণপক্ষ’র মতো একটি ভালো কাজ হবে।

চ্যানেল আই অনলাইন: সময় দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

মাহি: চ্যানেল আই ও চ্যানেল আই অনলাইনকেও ধন্যবাদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢালিউডনায়িকামাহিয়া মাহি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এক কারাগারেই ১৩ হাজার মানুষের ফাঁসি

পরবর্তী

আওয়ামী লীগ-বিএনপি কারও প্রতি পক্ষপাত নয়, নির্বাচনকে গ্রহণযোগ্য করাই প্রধান চ্যালেঞ্জ: সিইসি

পরবর্তী

আওয়ামী লীগ-বিএনপি কারও প্রতি পক্ষপাত নয়, নির্বাচনকে গ্রহণযোগ্য করাই প্রধান চ্যালেঞ্জ: সিইসি

মুফতি হান্নানসহ তিন জঙ্গির মৃত্যু পরোয়ানা কারাগারে

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

জুলাই ২০, ২০২৬

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬

বন্যার ক্ষতচিহ্ন ভরা বান্দরবানের ফসলের মাঠ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT