বিনোদন

ভিনদেশি সুন্দরীদের ভিড়ে শাকিব খান

শাকিব খান ভিনদেশি সুন্দরীদের সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিব খান ভিনদেশি সুন্দরীদের সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে আছেন, একটি সুন্দর পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফেসবুকে হঠাৎ করেই ভেসে এলো শাকিব খানের একটি ছবি। ছবিতে দেখা যায়, বাম হাতে ব্রেসলেট, ডান হাতে সোনালি চেইনের ঘড়ি। চোখে কালো চশমা। লাল রঙের প্যান্ট ও লাল কালো রঙ মেশানো শার্ট পরা শাকিব খানকে দেখা যাচ্ছে ভিনদেশি সুন্দরীদের সঙ্গে।

নাচের ভঙ্গিতে তোলা ছবিটি এখন শাকিব ভক্তদের ফেসবুক ওয়ালে শোভা পাচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, এটি শাকিব অভিনীত ‌’চালবাজ’ ছবির দৃশ্য। লন্ডনে দৃশ্যায়িত ছবিটির একটি নাচের দৃশ্যে শাকিব খানকে এভাবেই দেখবে দর্শক। ছবিতে সেদেশের স্থানীয় শিল্পীদের দিয়ে গানের দৃশ্যের শুটিং করা হয়েছে।

অনন্য মামুন পরিচালিত এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার শুভশ্রী।

বিষয়:শাকিব খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…