চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিনদেশিদের প্রেমে মজেছেন ম্যাক্সওয়েল-পান্ডিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫২ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রামে, কিন্তু খবরের মধ্যেই আছেন হার্দিক পান্ডিয়া। মুম্বাইয়ের এক ওয়েবসাইটের দাবি, বলিউড অভিনেত্রী সার্বিয়ার নাতাশা স্টানকোভিচের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ভারতীয় অলরাউন্ডার। মুম্বাইয়ে বিভিন্ন অনুষ্ঠানে দু’জনকে একসঙ্গে দেখা গেছে।

ওই পত্রিকার আরও দাবি, নাতাশাকে তার ‘গার্লফ্রেন্ড’ পরিচয় দিয়ে নিজের পরিবারের সঙ্গে আলাপও করিয়ে দিয়েছেন হার্দিক। এরআগে নাতাশার সঙ্গে সম্পর্ক ছিল টিভি অভিনেতা অ্যালি গোনির। বিগ বসের অষ্টম সংস্করণে ছিলেন নাতাশা।

মডেল ও অভিনেত্রী উর্বশী রাউতেলার সঙ্গেও হার্দিকের সম্পর্ক হয়েছিল বলে খবর। তবে উর্বশী বারবার দাবি করেছেন, হার্দিক স্রেফ বন্ধু ছাড়া কিছু নয়।

এষা গুপ্তার নামও হার্দিকের সঙ্গে জড়িয়েছে। তবে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে হার্দিকের বিতর্কিত মন্তব্যের পর এষা জানিয়েছিলেন, হার্দিক তার বন্ধু নন।

এদিকে হার্দিক যখন সার্ব-কন্যার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন, তখন অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েল হাবুডুবু খাচ্ছেন এক ভারতীয় তরুণীর প্রেমে।

আসলে ক্রিকেট বিশ্বে যেন প্রেম-বিয়ের মৌসুমই চলছে। বিশ্বকাপের আগে-পরে বিয়ের পিঁড়িতে বসেন বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার। দীর্ঘদিনের প্রেমকে পূর্ণতা দিয়েছেন তারা।

Reneta

গত এক সপ্তাহে ব্যবধানে বিয়ে করেছেন পাকিস্তানের দুই ক্রিকেটার হাসান আলি ও ইমাদ ওয়াসিম। কনের সঙ্গে আগে থেকেই জানা-শোনা ছিল তাদের। হাসান ধুমধাম করে দুবাইয়ে বিয়ে করলেও ইসলামাবাদের একটি মসজিদে বিয়ে সারেন ইমাদ।

ইমাদ বিয়ে করেছেন এক ব্রিটিশ-পাকিস্তানি মেয়েকে। আর হাসান আলি বিয়ে করেছেন দুবাইতে বসবাস করা ভারতীয় সামিয়া আরজুকে। ভারতের হরিয়ানা রাজ্যের মেয়ে আরজু কাজ করেন কাতারভিত্তিক বিমান সংস্থা ‘এয়ার এমিরেটসে।’

ম্যাক্সওয়েল অনুসরণ করেছেন হাসান আলিকে। ম্যাক্সওয়েল মেলবোর্নে থাকা ভারতীয় বংশোদ্ভূত বান্ধবী ভিনি রামনের সঙ্গে ডেটিং করছেন। তবে তারা কখন গাঁটছড়া বাঁধবেন সে সম্পর্কে কোনো স্পষ্টতা নেই।

ম্যাক্সওয়েল এবং ভিনি যদি একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হনও, তবুও অস্ট্রেলিয়ান ক্রিকেটে তারা প্রথম ভারতীয়-অস্ট্রেলিয়ান দম্পতি হবেন না। কারণ, অজিদের সাবেক পেসার শন টেইটও বিয়ে করেছেন এক ভারতীয়কে। ২০১৪তে মাসুম সিংহাকে বিয়ে করেন টেইট। দুজনে আইপিএলের সময় পরিচিত হয়েছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ম্যাক্সওয়েললিড স্পোর্টসহার্দিক
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT