চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মঙ্গলগ্রহের কেউ এলেও টের পাবে, রিয়াল ভিএআরের সাহায্য পাচ্ছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩০ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

বার্সেলোনা ইতিহাসের সবচেয়ে সোনালী সময়ে ক্লাবের প্রেসিডেন্ট পদে ছিলেন হুয়ান লাপোর্তা। দুইবার চ্যাম্পিয়ন্স ট্রফি এনে দেওয়া লাপোর্তা ক্লাবটির প্রেসিডেন্ট নির্বাচনে একজন শক্ত প্রার্থী। তার জনসমর্থনও বেশ জোরালো।

নিজেদের ইতিহাসে সবচেয়ে খারাপ সময় পার করতে থাকা কাতালান ক্লাবটিতে আবারও সোনালী সময় ফিরিয়ে আনার প্রতিশ্রুতির পাশাপাশি তিনি সমালোচনা করেছেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদেরও।

২০০৩ থেকে ২০১০ পর্যন্ত এক মেয়াদে বার্সার দায়িত্বে ছিলেন লাপোর্তা। তার সময়ে ফ্রাঙ্ক রাইকার্ড ও পেপ গার্দিওলার কোচিংয়ে রিয়ালের উপর নিয়মিত ছড়ি ঘোরাতেন রোনালদিনহো, লিওনেল মেসিরা।

২০১৫ সালে জোসেপ মারিয়া বার্তেমেউ প্রেসিডেন্ট হয়ে আসার পর নিজেদের সামর্থ্য হারাতে থাকে বার্সা, ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত টানা তিন চ্যাম্পিয়ন্স লিগ জিতে নেয় রিয়াল। মেসির সামর্থ্যকে কাজে লাগাতে না পারায় ২০১৫ সালের পর কাতালান ক্লাবটি চ্যাম্পিয়ন্স জিততে পারেনি বলে মনে করেন লাপোর্তা।

‘মেসির মত বিশ্বসেরা ফুটবলার থাকার পরও আমরা অনেক চ্যাম্পিয়ন্স লিগ জেতার সুযোগ হারিয়েছি’, মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেছেন লাপোর্তা।

‘‘আমাদের অনেক চ্যাম্পিয়ন্স লিগ জেতা উচিৎ ছিলো, আশা করি আমরা আবার চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবো। আমার সময় কিন্তু রিয়াল কিছুই জিততে পারতো না।’’

Reneta

গত মৌসুমে বার্সাকে টপকে লা লিগা শিরোপা জিতে নেয় রিয়াল। রিয়ালের সাফল্যের পেছনে ভিএআর প্রযুক্তির সহায়তা আছে বলেও দাবী তার।

‘‘যদি মঙ্গলগ্রহ থেকেও কেউ নেমে আসে আর তাকে ভিএআর দেখতে দেওয়া হয় তাহলে সেও বুঝতে পারবে রিয়াল এর সাহায্য পাচ্ছে।’’

আবারও বার্সার দায়িত্ব পেলে মেসিকে ধরে রাখতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন লাপোর্তা। ৩০ জুন বার্সার সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ ফুরাবে আর্জেন্টাইন ফরোয়ার্ডের, ‘আমার কাছে বিষয়টা ইতিবাচকই মনে হচ্ছে কারণ সে মৌসুমের শেষ পর্যন্ত সময় চেয়েছে। আর এতে আমরা তাকে ব্যক্তিগতভাবে বোঝানোর সময় পাবো।’

‘‘আমার একটা সুবিধা হচ্ছে আমার কাছে লিওর একটা ঋণ আছে। সে সবসময় বলে এসেছে যে তাকে আমি যে কথা দিয়েছি সে কথা রেখেছি। আমি কথা দিলে কথা রাখি।’’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT