চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিডিও বার্তায় কান্নায় ভেঙে পড়লো ইউক্রেনে আটকা ভারতীয় শিক্ষার্থী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৬ পূর্বাহ্ণ ০১, মার্চ ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
কান্নাকাটি করে প্রার্থনা করছে ভারতীয় শিক্ষার্থী. Channel i News - চ্যানেল আই নিউজ

‘যোগি, মোদি, সরকারে যে-ই থাকুন, যেখানেই থাকুন, আমাদের বাঁচান।’- লাইভে এসে এ কথা বলতে বলতে কান্না কান্নায় ভেঙে পড়ছেন ভারতীয় শিক্ষার্থী গরিমা মিশ্র। হাত জোড় করে ‘জয় হিন্দ, জয় ভারত’ বলে সাহায্যের প্রার্থনা করছেন। ধরা গলায় বলছেন, ‘আমাদের এখান থেকে কোথাও যাওয়া নিরাপদ নয়। এখানে থাকাও নিরাপদ নয়।’ গরিমা বর্তমানে ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি বাঙ্কারে আটকে আছেন।

আনন্দবাজার পত্রিকা এ তথ্য জানিয়েছে।

ভারত সরকার ‘অপারেশন গঙ্গা’ নামক ইউক্রেন থেকে ভারতীয়, পড়ুয়াদের উদ্ধার অভিযানের প্রচার শুরু করে দিলেও এখনও বহু ভারতীয় সেখানে অনিশ্চিত অবস্থায় আটকে আছে।

Banglabid

অবরুদ্ধ গরিমা জানিয়েছেন, শিক্ষার্থীদের একটি দল গাড়িতে কিয়েভ থেকে সীমান্তের দিকে রওনা দিয়েছিলেন। কিন্তু পথে রাশিয়ার সেনাবাহিনী ওই গাড়ি আটকে গুলি চালিয়েছে এবং তারপর মেয়েদের তুলে নিয়ে গিয়েছে বলে তার দাবি। কোথায় নিয়ে যাওয়া হয়েছে, কেউ জানে না। ওই দলের ছেলেদেরও কোনও খোঁজ নেই। তাদের আরও কিছু বন্ধুবান্ধব ইউক্রেন-রোমানিয়া সীমান্তে পৌঁছলেও সেখানে তাদের মারধর করা হয়েছে।

এই পরিস্থিতিতে গরিমা ভারত সরকারের উদ্দেশে বলেন, ‘আমরা তো ভাবতাম, মোদি বা যোগি সরকার আমাদের উদ্ধার করবে। সিনেমায় দেখতাম, বিদেশে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করা হচ্ছে। এখন আর তা মনে হচ্ছে না। জানি না কী হবে। সরকারে যিনিই থাকুন, যেখানেই থাকুন, আমাদের বাঁচান। সেনা পাঠান।’

আর এক ছাত্রীও ভিডিও বার্তায় অভিযোগ জানিয়েছেন, তারা কোনও ভাবেই ইউক্রেনে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। ফোন করলেও ফোন কেটে দেওয়া হচ্ছে। হোয়াটসঅ্যাপ-এ মেসেজ করলেও উত্তর মিলছে না।

Reneta

নরেন্দ্র মোদি গতকালই উত্তরপ্রদেশের প্রচারে গিয়ে ‘অপারেশন গঙ্গা’-র নানা দিক তুলে ধরেছেন। বিমানে ফেরা ছাত্রছাত্রীদের সামনে গিয়ে মোদি সরকারের মন্ত্রীরা প্রচার করছেন, কীভাবে প্রধানমন্ত্রী রাশিয়া, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে ভারতীয় নাগরিক, পড়ুয়াদের উদ্ধারের চেষ্টা করছেন। উল্টো দিকে পড়ুয়াদের এই দুরবস্থার ছবি প্রকাশ্যে আসায় আজ মোদি সরকারকে ঘরে-বাইরে প্রশ্নের মুখে পড়তে হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়া ইউক্রেন উত্তেজনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাশিয়ার জাতীয় দলসহ সকল ক্লাবকে ফিফা-উয়েফার বহিষ্কার

পরবর্তী

পুতিনের তিন শর্ত

পরবর্তী
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন পশ্চিমা দেশগুলোর প্রতি কঠোর হুঁশিয়ারি দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পুতিনের তিন শর্ত

রাশিয়ান সেনারা খেরসন শহরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

খেরসন শহর ঘিরে রেখেছে রাশিয়ান সেনা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাবার লাশ রেখেই দুই ভাইয়ের মারামারি

আগস্ট ২৪, ২০২৬

কতটুক এগিয়েছে গঞ্জালেসের ম্যানসিটি থেকে নিউক্যাসলে যাওয়ার চুক্তি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে রাখা টাকা তুলতে না পেরে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

আগস্ট ২৪, ২০২৬

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মিলেনিয়াম ফেলোশিপে ব্র্যাক ইউনিভার্সিটির ১৫৬ শিক্ষার্থী, বিশ্ব রেকর্ড

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT