চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিডিওটিতো কোটি-কোটি বার দেখা হয়ে গিয়েছে: হাইকোর্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৩ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, আদালত
A A

আল জাজিরায় টেলিভিশনে সম্প্রচার হওয়ার এতদিন পর এসে ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ ভিডিও কন্টেন্টটি বন্ধ করা-না করা সমান কথা বলে মন্তব্য করে হাইকোর্ট বলেছেন: এতদিনে ওই ভিডিওতো কোটি-কোটি বার দেখা হয়ে গিয়েছে।

বহুল আলোচিত ভিডিও প্রতিবেদনটি ইউটিউব, ফেসবুকসহ সকল অনলাইন প্লাটফর্ম থেকে অপসারণের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হাসান মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একথা বলেন।

এসময় শুনানিতে রিটকারি আইনজীবী এমডি এনামুল কবির ইমন আল জাজিরার প্রচারিত ওই ভিডিও কন্টেন্টটি অনলাইন প্লাটফর্ম থেকে অপসারণে বিটিআরসির নিস্ক্রিয়তা রয়েছে বলে দাবি করেন। তবে বিটিআরসির আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব হাইকোর্টকে বলেন, ‘মাই লর্ড, আমরা কোন টেলিকাস্ট বন্ধ করতে বা ওটিটি প্লাটফর্ম থেকে ভিডিও সরাসরি সরাতে পারি না। তবে আদালত কোন আদেশ দিলে আমার ভিডিও কন্টেন্টগুলো সরানের জন্য ওটিটি প্লাটফর্ম বা সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে যোগাযোগ করি। সেক্ষেত্রে তার পদক্ষেপ নেন।’ একপর্যায়ে রাষ্ট্রপক্ষসহ সকলের বক্তব্য শুনে
আদালত এই রিটের বিষয়ে কয়েকটি প্রশ্নে অভিমত নেয়ার জন্য ছয় জন অ্যামিকাস কিউরি নিয়োগ দেন। এই ছয়জন আইনজীবী হচ্ছেন এজে মোহাম্মদ আলী, কামাল উল আলম, আবদুল মতিন খসরু, শাহদীন মালিক, ফিদা এম. কামাল, প্রবীর নিয়োগী। আগামি ১৫ ফেব্রুয়ারী আদালত এই অ্যামিকাস কিউরিদের বক্তব্য শুনবেন। কোন বিষয়ে আদালত অ্যামিকাস কিউরিদের বক্তব্য শুনবেন জানতে চাইলে রিটকারি আইনজীবী এমডি এনামুল কবির ইমন চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ব্যক্তিগতভাবে (ইমপার্সন) আমার করা এই রিটের ‘মেইটেনঅ্যাবিলিটি আছে কি না?, লিগ্যাল নোটিশ না দিয়ে সরাসরি করা এই রিট শুনানি হতে পারে কি না? এবং বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ করার আইনী এখতিয়ার আছে রয়েছে কি না?।

এর আগে গত ১ ফেব্রুয়ারি আল জাজিরা টেলিভিশন চ্যানেলে প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ প্রতিবেদনটি ইউটিউব, টুইটার, ফেসবুকসহ সকল অনলাইন প্লাটফর্ম থেকে অপসারণের নির্দেশনা চেয়ে সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী এমডি এনামুল কবির ইমন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি করেন। এই রিটে আল জাজিরার সম্প্রচার বাংলাদেশে বন্ধে চাওয়া হয়। ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও প্রযুক্তি সচিব, বিটিআরসির চেয়ারম্যান, পুলিশ মহাপরিদর্শককে এই রিটে বিবাদী করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল-জাজিরাহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিতে ফ্রান্সের উচিত স্পেনকে ‘ভয়’ পাওয়া

জুলাই ১১, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান

জুলাই ১১, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়ের আশঙ্কা

জুলাই ১১, ২০২৬

আকস্মিক বন্যা মোকাবেলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন

জুলাই ১১, ২০২৬

নিকলী হাওরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT