চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিক্ষা নয়, অকাল বন্যার স্থায়ী সমাধান চায় হাওড়বাসী

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
২:৫৭ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

ঢাকায় অধ্যয়নরত হাওড় অঞ্চলের শিক্ষার্থীরা অভিযোগ করে বলেছেন, বন্যা নিয়ন্ত্রণে অর্থ বরাদ্দ থাকার পরও সঠিক ব্যবহারের অভাবে প্রতিবছরেই অকাল বন্যায় ফসল ও জানমালের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে হাওড়বাসীকে। তাই অকাল বন্যায় আক্রান্ত হাওড়বাসীর দাবি এখন পুনর্বাসনের নামে ভিক্ষার বদলে বন্যা রক্ষা বাধের একটা স্থায়ী সমাধান করা।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এমন অভিযোগ করে অারো বলেন, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোণার মতো হাওড় বেষ্টিত জনপদ বরাবরই অবহেলিত। কিন্তু দেশের খাদ্য চাহিদা মেটাতে এ অঞ্চলের জেলাগুলোর রয়েছে বড় ভূমিকা। ঊর্বর মাটিতে পর্যাপ্ত ধানের পাশাপাশি জলাধারগুলো মৎস্য সম্পদের আধার। ঢাকা শহরে আসা মোট মাছের এক-তৃতীয়াংশই আসে এ জনপদটি থেকে।

আওয়ামী লীগ নেতা শফি আহমেদ

মানববন্ধনে আওয়ামী লীগ নেতা শফি আহমেদ বলেন, ‘বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সুরক্ষার জন্য প্রতিবছর জেলাগুলোতে সরকার শতকোটি টাকার কাছাকাছি বরাদ্দ দিয়ে থাকে। কিন্তু বন্যা এলেই দেখা যায়, স্কুল পড়ুয়া শিক্ষার্থীদেরও বাঁধ রক্ষার জন্য ছুটতে হয়। দায়িত্বশীলদের যেনো কোনো দায় নেই।

“এ বছর যেমন সুনামগজ্ঞে বরাদ্দ ৬৭ কোটি টাকা। তারপরও দুটিন আগে হঠাৎ বন্যায় সব ফসলি জমি পানির নিচে চলে গেছে। এর কারণ হলো যথাযথ কর্তৃপক্ষের অবহেলা এবং বরাদ্দকৃত অর্থ লোপাট করা।”

তিনি বলেন ‘ভৌগলিক কারণে আমাদের অঞ্চলে বছরে মাত্র একবারই ফসল আবাদ করা সম্ভব হয়। বৈশাখের শেষের দিকে কৃষক ফসল ঘরে তোলার প্রস্তুতি নেয়। কিন্তু প্রায় প্রতিবছরই (দু-এক বছর বাদে) অকাল বন্যার কারণে কৃষকদের সর্বশান্ত হতে হচ্ছে। কিন্তু দায়িত্বশীল কারও নজর নেই এদিকে।

বন্যায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা জানতে চাইলে শফি আহমেদ বলেন, আমাদের এলাকার লোক ভিক্ষা চাই না। স্থানীয় প্রশাসন আমাদের জন্য এখন কি করতে পারে! ৫০০-১০০০ টাকা দিবে। আমাদের এ টাকার কোনো প্রয়োজন নেই। আমরা চাই স্থায়ী সমাধান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্যাহাওড়
শেয়ারTweetPin

সর্বশেষ

নরওয়ের গোলবাতিল-ব্রাজিলের পেনাল্টি মিস, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৬, ২০২৬

ইংলিশ খেলোয়াড়রা আসলেই ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে?

জুলাই ৬, ২০২৬

বাংলাদেশ শুনে সাক্ষাৎকার দিলেন, বাংলাদেশে আসবেন বললেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক

জুলাই ৬, ২০২৬

বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপড়েন দূর করতে ভারতেরই এগিয়ে আসা উচিত

জুলাই ৫, ২০২৬

শিল্পী সমিতিতে হেরে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন পলি

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT