চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিক্ষা ছেড়ে আত্মনির্ভর করতে ৩৪ জনকে প্রধানমন্ত্রীর উপহার

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৭:২১ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০২০
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

ভিক্ষা ছেড়ে আত্মনির্ভরশীল হতে সাহায্য করতে ৩৪ জন ভিক্ষুককে বিতরণ করা হয়েছে প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ জীবিকার্জনের নানা উপকরণ। কক্সবাজারকে ভিক্ষুকমুক্ত করতে এ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। 

আজ (সোমবার) সকালে সার্কিট হাউজস্থ অরুণোদয় স্কুল প্রাঙ্গণে সদরের ইসলামাবাদ ও ঝিলংজা ইউনিয়নের কয়েকজনের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। সদর উপজেলা থেকে এই কার্যক্রম সূচনা হয়।

বিতরণকৃত উপকরণের মধ্যে রয়েছে রিকসা, সেলাই মেশিন, জাল তৈরির সরঞ্জাম, দোকান, খামারসহ ছাগল, হাস—মুরগী, ২ মাসের খাদ্য ও ভিটামিন।

Banglabid

পর্যায়ক্রমে সকল উপজেলায় মোট ১ হাজার ৫০১ জন ভিক্ষুককে সম্মানজনক ও স্বাভাবিক জীবনে ফিরতে জীবিকার্জনের জন্য উপকরণ দেয়া হবে।

সোমবার সকালে কক্সবাজার জেলাকে ভিক্ষুকমুক্তকরণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, সোনার বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করে যাচ্ছেন তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশ মতো জেলা প্রশাসকসহ কক্সবাজারের সকল সরকারী কর্মকর্তাদের একদিনের বেতন সংগ্রহ করা হয় ৪৮ লাখ টাকা। এই টাকার সাথে যোগ করে প্রধানমন্ত্রী আরও ৫০ লাখ টাকা দেন। ৯৮ লাখ টাকার তহবিল গঠন করে কক্সবাজারকে ভিক্ষুকমুক্ত করতে এই কর্মসূচি গ্রহণ করা হয়।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার সুইটি বলেন, সদর উপজেলার ইসলামাবাদের ১৭ জন ও ঝিলংজা ইউনিয়ন থেকে যাচাই বাছাই করে ১৭ উপকারভোগী বেছে নেয়া হয়েছে। ভিক্ষাবৃত্তি ছেড়ে দেয়ার প্রতিশ্রম্নতিতে তাদের এসব উপকরণ দেয়া হয়েছে। সদর উপজেলার পক্ষ থেকে তাদের নিয়মিত তদারকি করা হবে। দুই বছর তাদের অবস্থার পরিবর্তন না হলে আবারও সিদ্ধান্ত নেয়া হবে।

Reneta

ইসলামাবাদ ইউনিয়নের ইউছুপেরখিলের বাসিন্দা উপকারভোগী নুর জাহান বলেন, আমার স্বামী নেই। বৃদ্ধ বয়সে ভিক্ষা করে জীবন নির্বাহ করে চলতাম। জেলা প্রশাসকের কল্যাণে প্রধানমন্ত্রী উপহার পেয়ে ভিক্ষা ছেড়ে স্বাভাবিক কাজে যুক্ত হবার স্বপ্ন দেখছি। এ জন্য তিনি প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসক মো. কামাল হোসেন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ছিদ্দিক, চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল, পোকখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামসহ জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও উপকারভোগীসহ তাদের স্বজনরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধুর স্বপ্ন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১২ আগস্টের সূর্যগ্রহণ কোথায়, কীভাবে দেখা যাবে

আগস্ট ১১, ২০২৬
ছবি: চ্যানেল আই ।

শেরপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

আগস্ট ১১, ২০২৬

যাদের নিয়ে টপ এন্ড টি-টুয়েন্টি খেলতে যাচ্ছে বাংলাদেশ

আগস্ট ১১, ২০২৬

শুধু ব্যাগ-ঘড়িতেই ৭২ লাখ, ভাইরাল কঙ্গনার সংসদ লুক!

আগস্ট ১১, ২০২৬
বাংলাদেশের সংসদ ভবন, আধুনিক স্থাপত্যশৈলী, শান্ত পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আগস্টে বসছে সংসদের তৃতীয় অধিবেশন

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT