চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিউ বাজারে ঢুকে ভিউ কমতে থাকলে মহাবিপদে পড়বো: জামিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৩ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০২২
বিনোদন
A A
ছবি: নাহিয়ান ইমন

নাটকে এখন নতুন ট্রেন্ড ‘ভিউ’! যার যত ভিউ, তার চাহিদা তত বেশি! নির্মাণ সংশ্লিষ্টরাও ভিউওয়ালা শিল্পীদের পিছনে ছুটছেন। তবে এই ভিউ প্রতিযোগিতায় কখনই যেতে চান না অভিনেতা জামিল হোসেন।

যিনি কলকাতার রিয়্যালিটি ‘মিরাক্কেল-৬’ থেকে উঠে এসে অভিনয়ে মনোযোগী হয়েছেন। সেই জামিল বর্তমানে পুরোদস্তুর অভিনেতা। অভিনয়ের পাশাপাশি নেতৃত্বেও দিচ্ছেন; শিল্পী সংঘের ‘যুগ্ম সাধারণ সম্পাদক’ হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।

শিল্পী সংঘের অফিসে চ্যানেল আই অনলাইনের ‘নাটকের ভিউ’ জানতে চাইলে জামিল বলেন, ‘ভিউ নিয়ে যে হিসাব-নিকাশ হয় এটা আসলে সময়ের দাবী, অস্বীকার করা যাবে না। ভিউ হলো নতুন ট্রেন্ড। আর ট্রেন্ডি কিছু না কিছু সবসময় বিরাজ করে।’

‘‘এর আগে ফারুকী (মোস্তফা সরয়ার ফারুকী) ভাই নতুন ট্রেন্ড এনেছিলেন। সেই অদ্ভুত ট্রেন্ড সবাই পছন্দ করেছিলেন। কিন্তু তখন যে ট্রেন্ড ছিল তা চলে যায়নি। এখন আবার নতুন ট্রেন্ড এসেছে ভিউ। আমি যেটা মনে করি, আসল কাজ হচ্ছে ভালো অভিনয় করা।’’

জামিল হোসেন বলেন, আমি যদি অভিনয়টা জানি, চরিত্রটা ঠিকভাবে করতে পারি তাহলে ভিউ বাজারে যুদ্ধ না করেও হয়তো শেষ জীবন পর্যন্ত অভিনয় করতে পারব। নিজেকে যতটুকু চিনি, একবার ভিউ বাজারে ঢুকে গেলে কোনো কারণে ভিউ কমতে থাকলে মহাবিপদে পড়বো। হয়তো স্ট্রোক করে মরেও যেতে পারি। তাই ওই ভিউ ঝামেলায় মোটেও জড়াতে চাই না।

জামিল অভিনীত সাজ্জাদ হোসেন দোদুলের একটি সিরিয়ালে ‘ডা: এনিলাম খান’ চরিত্রটি বেশ জনপ্রিয় ওঠে। বিশেষ করে গ্রাম-গঞ্জের মানুষ জামিলের এই চরিত্র ও অভিনয় দেখে বেশ মজা পেয়েছেন।

Reneta

সেই প্রসঙ্গে জামিলা বলেন, সিরিয়ালটি চলমান অবস্থায় এই চরিত্রটি যোগ হয়। দোদুল ভাইয়ের সঙ্গে আমার বোঝাপড়া ও আলাপ আলোচনার কারণে এই চরিত্রটি স্টাবলিস্ট হয়েছে।

‘‘চরিত্রটির কারণে অনেক মানুষ আমাকে ফেসবুক বা ইউটিউবে ডা: এনিলাম খান’ হিসেবে চেনেন। আমি এটা উপভোগ করি।’’

‘স্ট্যান্ড আপ কমেডিয়ান’ থেকে অভিনেতা হতে কাঠখড় পোড়াতে হয়েছে জামিলকে। এক বাক্যে সেই প্রসঙ্গে তিনি বলেন, তুমুল ইচ্ছার সঙ্গে চেষ্টাটা ছিল বলেই সম্ভব হয়েছে। লেগে থাকতে হবে এমন মানসিকতা ছিল বলেই হয়তো অভিনেতা হতে পেরেছি।

আসন্ন ঈদের জন্য অনেকগুলো নাটকে কাজ করছেন বলে জানালেন জামিল। তার কথা, ঈদে সাত পর্বের সিরিয়াল কম করছি, সিঙ্গেল নাটকগুলোই বেশি করা হচ্ছে। ‘জুয়াড়ি’, ‘বউ পাগল’, ‘গার্মেন্টস শ্রমিক’, ‘দাঁতাল’, ‘জামাই’সহ আরও অনেকগুলো সিঙ্গেল কাজ করছি।

তবে এসবের মধ্যে ‘জুয়াড়ি’ নাটকটিকে একেবারে অন্যরকম বলে জানালেন জামিল। বললেন, বিপিএল ও আইপিএল ক্রিকেট ম্যাচগুলো আমাদের কি দিয়েছে? যতটা ক্রিকেটার তৈরি হয়েছে এবং ক্রিকেটকে সমৃদ্ধ করেছে তার চেয়ে বেশি দুই দেশে জুয়াড়ি তৈরি হয়েছে। আমি নিজেও ইন্ডিয়াতে এটা দেখেছি। সেই জুয়া খেলা যে ব্যক্তি জীবনেও প্রভাব ফেলে এই কনসেপ্ট উঠে এসেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়শিল্পী সংঘঈদের নাটকগোলাম সোহরাব দোদুলজামিল হোসেনমিরাক্কেলমোস্তাফা সরয়ার ফারুকীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডিআইজিসহ ১৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৩, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

জুলাই ২৩, ২০২৬
নরেন্দ্র মোদি তারেক রহমানকে পাঠানো চিঠির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ, নতুন কূটনৈতিক বার্তা দিল ভারত

জুলাই ২৩, ২০২৬

চাঁদা না দেওয়ায় ১ হাজার ২০০ কমলা গাছ কেটে ফেলার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে

জুলাই ২৩, ২০২৬

অস্ত্রোপচার টেবিলে যেতে হচ্ছে স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT