চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাস্কর মৃণাল হক আর নেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৬ পূর্বাহ্ণ ২২, আগস্ট ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
মৃণাল হক

প্রখ্যাত ভাস্কর মৃণাল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি।

১৯৫৮ সালের ৯ সেপ্টেম্বর রাজশাহীতে জন্ম নেয়া এই শিল্পীর বয়স হয়েছিলো ৬২ বছর।

তার ছেলে সৈকত হক জানিয়েছেন, করোনাভাইরাসে নয় ডায়াবেটিকসে মৃত্যু হয়েছে তার। বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন মৃণাল হক। সেজন্য চিকিৎসাও নিয়েছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে।

শনিবার বাদ আছর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

তার বিখ্যাত শিল্পকর্মের মধ্যে রয়েছে; রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গোল্ডেন জুবিলী টাওয়ার ভাস্কর্য, রাজধানীর পরীবাগ মোড়ে ‘জননী ও গর্বিত বর্ণমালা’, ইস্কাটনে ‘কোতোয়াল’, সাতরাস্তায় ‘ময়ূর’, মতিঝিলের ‘বক’, নৌ সদর দফতরের সামনে ‘অতলান্তিকে বসতি’, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ‘রত্নদ্বীপ’, হোটেল শেরাটনের সামনে ‘রাজসিক’ রাজারবাগ পুলিশ লাইনের ‘দুর্জয়’ ইত্যাদি।

সুপ্রিম কোর্টের সামনে ন্যায়বিচারের প্রতীক গ্রিক দেবী থেমিসের অনুকরণে নির্মিত ভাস্কর্যটির জন্য একটি গোষ্ঠীর ব্যাপক সমালোচনার মুখে পড়েন মৃণাল হক। পরে ভাস্কর্যটি সুপ্রিম কোর্টের সামনে থেকে পেছনের দিকে সরিয়ে নেয়া হয়।

পৃথিবীর বেশির ভাগ দেশের আদালতে চোখ বাঁধা, একহাতে নিক্তি এবং আরেক হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকা থেমিসের প্রতীক রাখা হয় ন্যায়বিচার প্রকাশে।

ট্যাগ: ভাস্করমৃণাল হকমৃত্যু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বিষক্রিয়ায় অসুস্থ’ রাশিয়ার বিরোধীদলীয় নেতা জার্মানিতে

পরবর্তী

বাসের নিচে প্রাইভেটকার, নিহত ৬

পরবর্তী

বাসের নিচে প্রাইভেটকার, নিহত ৬

সুশান্তের শেষ কয়েক ঘণ্টার বর্ণনা দিলেন তার বাবুর্চি

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT