চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভাস্কর্য পুনঃস্থাপন প্রাথমিক বিজয়’

সাখাওয়াত আল আমিনসাখাওয়াত আল আমিন
১০:৫৪ অপরাহ্ণ ২৮, মে ২০১৭
বাংলাদেশ
A A

সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্য অপসারণের পর ছাত্র-জনতার প্রতিবাদের মুখে দুইদিনের মাথায় তা সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে পুনঃস্থাপন করাকে আন্দোলনের প্রাথমিক বিজয় হিসেবে দেখছেন ভাস্কর্য অপসারণের প্রতিবাদ মিছিল থেকে আটক হওয়া ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক লিটন নন্দী।

ছাত্রনেতা লিটন নন্দী বলেন: চাপের মুখে ভাস্কর্যটি পুনঃস্থাপন করাকে আমরা আন্দোলনের প্রাথমিক বিজয় হিসেবে দেখছি। তবে ভাস্কর্য অপসারণের প্রতিবাদ মিছিল থেকে আটক হওয়া ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক লিটন নন্দী বলেছেন, মামলা দিয়ে হয়রানি করে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আন্দোলন বন্ধ করা যাবে না। যেকোন ন্যায়ভিত্তিক আন্দোলনে আরও দ্বিগুন উৎসাহ নিয়ে মাঠে থাকবেন তারা। পাশাপাশি তিনিসহ ১৫০ জনের বিরুদ্ধে হওয়া ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারেরও দাবি জানান লিটন নন্দী। রোববার জামিনে মুক্তি লাভের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া চ্যানেল আই অনলাইনকে তিনি এসব কথা বলেন।

লিটন নন্দী বলেন: হেফাজতের দাবির মুখে ভাস্কর্য অপসারণের প্রতিবাদ করায় আমাদের যেভাবে হয়রানি করা হলো, আমাদের নামে যেভাবে মিথ্যা মামলা দেওয়া হল এতে প্রমাণ করে যে সরকার ফ্যাসিস্ট হয়ে গেছে এবং তারা যেকোন শুভশক্তির আন্দোলনকে ভয় পায়। ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার এবং হেফাজতের কাছে সরকারের নির্লজ্জ আত্মসমর্পণ বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনার বিপরীত দিকে পরিচালিত করবে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার ‘ভাস্কর্য অপসারণের প্রতিবাদ এবং পুনঃস্থাপনের দাবিতে’ আয়োজিত ‘ছাত্র-জনতার প্রতিবাদ মিছিল’ থেকে চারজনকে আটক করে পুলিশ। এরা হলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দী, ঢাকা কলেজ শাখার সভাপতি মোর্শেদ হালিম, লালবাগ শাখার নেতা রাফিন জয় এবং উদীচীর সম্পাদক আরিফ নুর।

এর পরের দিন এই চারজনসহ মোট ১৫০ জনের বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান এবং হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করে  এবং এদের গ্রেপ্তার দেখায় শাহবাগ থানা পুলিশ। রোববার সন্ধ্যায় ওই চারজন জামিনে মুক্তি পেয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্র ইউনিয়নভাস্কর্য অপসারণ
শেয়ারTweetPin

সর্বশেষ

সেসময় চোখে চোখ রেখে রেফারিকে যা বলেছেন মেসি

জুলাই ১২, ২০২৬

ইতিহাসে প্রথমবার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিতে

জুলাই ১২, ২০২৬
ছবি: আল জাজিরা।

নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের জানাজা বিকালে সংসদ প্রাঙ্গণে

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

সুইডেনে চাকরির প্রলোভন: ৪ বাংলাদেশি শ্রমিককে শোষণ, ২ জনের কারাদণ্ড

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT