চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাস্কর্য অপসারণ: শাহবাগের প্রজন্ম চত্বর থেকে আবার গণজাগরণের ডাক

সাখাওয়াত আল আমিনসাখাওয়াত আল আমিন
১০:৩৯ অপরাহ্ণ ২৬, মে ২০১৭
বাংলাদেশ
A A

ভাস্কর্য সরানোর মাধ্যমে সরকার হেফাজতের মত মৌলবাদী গোষ্ঠীকে সামনে এনে বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করে এসব ষড়যন্ত্র রুখে দিতে শাহবাগের প্রজন্ম চত্বর থেকে আবার গণজাগরণের ডাক এসেছে।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে মশাল  মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাঃ ইমরান এইচ সরকার এ ডাক দেন।

তিনি বলেন, ভাস্কর্য সরানোর ঘটনা হেফাজতের মত মৌলবাদী গোষ্ঠীকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠার পাশাপাশি আদালতকে কুক্ষিগত করার অপচেষ্টা। তাই মানুষের অধিকারে বিশ্বাসী সকল মানুষের উচিত এ ষড়যন্ত্রকে রুখে দেয়া।

সরকার ক্ষমতাকে টিকিয়ে রাখতে ভাস্কর্যকে একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে অভিযোগ করে তিনি বলেন, ভাস্কর্য কবে প্রতিষ্ঠা করা হয়েছিল তাও কেউ জানে না। আবার রাতের আঁধারে সেটি সবার অগোচরে অপসারণ করা হলো। সরকার তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল ও ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ভাস্কর্যকে ইস্যু করেছে।

হেফাজতের মত মৌলবাদী গোষ্ঠিগুলোকে সামনে এনে, তাদের দাবি মেনে পাঠ্যসূচিতে পরিবর্তন ও সর্বশেষ ভাস্কর্য  অপসারণের মাধ্যমে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এসব কর্মকাণ্ডের মাধ্যমে মুক্তিযুুদ্ধের আদর্শকে কবর দেয়ার চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন ডাঃ ইমরান এইচ সরকার।

Reneta

এ মশাল মিছিলটি শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে টিএসসি হয়ে আবার একই স্থানে এসে শেষ হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণজাগরণ মঞ্চভাস্কর্য অপসারণ
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT