চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাসমান গ্যাস টার্মিনাল নির্মাণে চুক্তি

রফিকুল বাসার রফিকুল বাসার
১০:২০ অপরাহ্ণ ১৮, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

কক্সবাজারের মহেশখালিতে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণে চুক্তি স্বাক্ষরিত হয়েছে আমেরিকার কোম্পানি এক্সিলারেট এনার্জি এ টার্মিনাল স্থাপন করবে।

বাংলাদেশ ওই টার্মিনাল ব্যবহারের জন্য নির্দিষ্ট পরিমাণ
ভাড়া দেবে। কাতার বা অন্য কোন দেশ থেকে আন্তর্জাতিক বাজার দরে এই গ্যাস
আনা হবে। আগামী ১৮ মাস বা দেড় বছরের মধ্যে টার্মিনাল স্থাপনের কাজ শেষ হবে।
সে হিসেবে ২০১৮ সালের প্রথম দিকে এই টার্মিনাল দিয়ে গ্যাস এনে তা সরবরাহ
শুরু হবে।

সোমবার পেট্রোসেন্টারে এ বিষয়ে এক্সিলারেট বাংলাদেশ লিমিটেড দুটো চুক্তি করে। টার্মিনাল স্থাপন করার জন্য জ্বালানি বিভাগের সাথে এবং টার্মিনাল ব্যবহারের জন্য পেট্রোবাংলার সাথে।

Banglabid

চুক্তি অনুযায়ি, প্রতিদিন ৫০ কোটি ঘনফুট গ্যাস আনা হবে। এই গ্যাস আনতে টার্মিনাল ভাড়া দিতে হবে বছরে প্রায় নয় কোটি ডলার। এর সাথে যোগ হবে তিন শতাংশ এআইটি ও ১৫ শতাংশ ভ্যাট। যার পরিমাণ বছরে প্রায় দুই হাজার ২৫৪ কোটি টাকা। আর এক বছরের গ্যাসের দাম পড়বে বর্তমান বাজার দরে এক দশমিক ৪৮ বিলিয়ন ডলার। সব মিলে প্রতি হাজার ঘনফুট গ্যাসের দাম পড়বে গড়ে আট ডলার।

টার্মিনালটি মোট এক লাখ ৩৮ হাজার ঘন মিটার গ্যাস ধারণ ক্ষমতার হবে । এই টার্মিনাল স্থাপনের জন্য ২০১০ সালে প্রথম উদ্যোগ নেয়া হয়। টার্মিনাল করতে এক্সিলারেট আইএফসি থেকে ঋণ নেবে।

চুক্তি সই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী বীর বিক্রম বলেন, বাংলাদেশের জন্য এই টার্মিনাল খুবই প্রয়োজনীয়। শিল্পে এই গ্যাস দেয়া হবে।

Reneta

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ভবিষ্যতে গ্যাসের চাহিদা আরও বাড়বে। ৩৫০ কোটি ঘনফুট গ্যাস আমদানি করতে হবে। তরল এই গ্যাসের দাম বেশি পড়বে। তবে তা সহনীয় থাকবে।

তিনি বলেন, বিদেশীদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। আরও বাড়ানো হবে। বাংলাদেশের উন্নয়নকে বন্ধ করা যাবে না।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, বাংলাদেশের উন্নয়নে যুক্তরাষ্ট্র আগে যেমন ছিল এখনও তেমন থাকবে।

এক্সিলারেট এনার্জির প্রধান উন্নয়ন কর্মকর্তা ড্যানিয়েল বুসটস বলেন, বাংলাদেশ দ্রুত অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। গত কয়েক বছর প্রবৃদ্ধি ছয় শতাংশের উপর রয়েছে। টেকসই উন্নয়নের জন্য জ্বালানির সংস্থান খুব গুরুত্বপূর্ণ।

টার্মিনাল স্থাপনের জন্য জ্বালানি বিভাগের উপসচিব জনেন্দ্র নাথ সরকার, টার্মিনাল ব্যবহার চুক্তির জন্য পেট্রোবাংলার সচিব সৈয়দ আশফাকুজ্জামান চুক্তিতে সই করেন। অন্যদিকে দুটো চুক্তিতেই এক্সিলারেট এনার্জি প্রধান উন্নয়ন কর্মকর্তা ড্যানিয়েল বুসটস সই করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিম উদ্দিন চৌধুরী। পেট্রোবাংলার চেয়ারম্যান ইশতিয়াক আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এলএনজিভাসমান গ্যাস টার্মিনাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছয় বছরে এসেছে সাড়ে ১৯ হাজার প্রবাসীর লাশ

পরবর্তী

ভাসমান গ্যাস টার্মিনাল নির্মাণে চুক্তি

পরবর্তী

ইসলামী রাষ্ট্র: কেউ চায় ভোটে, কেউ চায় অস্ত্র হাতে

ইসলামী রাষ্ট্র: কেউ চায় ভোটে, কেউ চায় অস্ত্র হাতে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দিন শেষে ক্লান্তি শুধু শরীরে নয়, মনে জমে কেন?

আগস্ট ২৩, ২০২৬

‘টক্সিক’-এর প্রচারণা অনুষ্ঠানে যশকে দেখতে গিয়ে আহত ২ ছাত্র

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুখোশধারীদের গুলি-ককটেল হামলা, পথে থাকা স্কুলশিক্ষকসহ আহত ৩

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

লাইসেন্সবিহীন অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত, গাছের গুঁড়ি ফেলে চালকদের অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT