চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাষা শহীদ হিসেবে বীরশ্রেষ্ঠদের ছবির ব্যানার সরিয়ে নিয়েছে ডিএমপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫২ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, অপরাধ
A A

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মহান স্বাধীনতা যুদ্ধে অবদান রাখা বীরশ্রেষ্ঠদের ছবি ভাষা শহীদ হিসেবে ব্যবহার করে ব্যানার টাঙানোর পর সেটি সরিয়ে নিয়েছে  ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রাজধানীর রমনা জোন এলাকায় ভুল ছবি ব্যবহার করে ব্যানারটি কিভাবে টাঙানো হয়েছিল সেই বিষয়টি খতিয়ে দেখছে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ব্যানারটিতে দেখা যায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২০। এর নিচে স্বাধীনতা যুদ্ধে শহীদ ৭ বীরশ্রেষ্ঠের ছবি দেওয়া ছিল। ওই ছবির নিচে লেখা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।

এর নিচে ব্লক অক্ষরে লেখা ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ব্যানারের উপরে ডানকোণে মুজিববর্ষের লোগো এবং বাম পাশে উপরে ও নিচে ডিএমপির দৃুটি লোগো ছিল।

এই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে গতকাল থেকেই বইছে সমালোচনার ঝড়।

শোয়েব মাহবুব নামের ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘আমি বিশ্বাস করতে চাই, এই ছবিটা ফটোশপ করা, এত বড় বোকামি হজম হচ্ছেনা!! ইন্টারনেট থেকে পাওয়া ছবিটি!!’

Reneta

যাবেদ কায়সার নামে একজনের পোস্টে লেখা ছিল- ‘এই হচ্ছে আমাদের বাংলাদেশ। বাংলা ভাষার জন্য কারা প্রাণ দিয়েছে তা-ই জানেনা রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।’

ঢাকা মহানগর পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে বলেন, ভুল করে ব্যানারটি টাঙানো হয়েছিল। ঘটনাটি সত্য, তবে পরে সমালোচনার মুখে ব্যানারটি সরিয়ে নেওয়া হয়েছে। এটি এখন আর নেই।

তিনি আরও বলেন, ডিএমপির কোন বিভাগ এই কাজটি করেছে, তা এখনও আমরা জানি না। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। যে বিভাগই কাজটি করে থাকুক এর দায় ডিএমপির ওপরই পড়ে। তাই নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করছে ডিএমপি।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ জানায়, এমন কাজ তাদের বিভাগ করেনি। তারা খুব দাযিত্বশীলভাবে কাজ করে থাকে।

গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান  বলেন, ‘এই ভুল ব্যানার টাঙানো হয়েছিল, তবে সেটি সরিয়ে ফেলাও হয়েছে। কিভাবে এই ব্যানারটি তৈরি করা বা টাঙানো হয়েছিল সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা মহানগর পুলিশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিলেটে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

পরবর্তী

শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী মাজহারুল গ্রেপ্তার

পরবর্তী
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী মাজহারুল গ্রেপ্তার

সেলিমের ‘রাত জাগানিয়া’

সর্বশেষ

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT