চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাষার মাস: বাংলা অভিধান কতটুকু সমৃদ্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩২ পূর্বাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, বাংলাদেশ, শিল্প সাহিত্য
A A

বাংলা ভাষাকে আরো গতিশীল ও শক্তিশালী করে তুলতে অভিধানে নিয়মিত নতুন শব্দ যুক্ত করা হয়, বলছে বাংলা একাডেমি।

একাডেমির মহাপিরচালক বলেছেন, অভিধান নিয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ জনগণের মতামত প্রকাশ করার সুযোগ রয়েছে। আর ভাষাসংগ্রামী জাতীয় অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম বলেছেন, আধুনিক বাংলা অভিধান হওয়ার পরও মানুষের মধ্যে আঞ্চলিক ভাষা মেশানোর প্রবণতা এখনও বেশি।

১৮১৭ সালে বাংলা ভাষায় প্রথম অভিধান প্রণয়ন ও সংকলন করেন রামচন্দ্র বিদ্যাবাগীশ। তার ঠিক শত বছর পর জ্ঞানেন্দ্রমোহন দাস ১৯১৭ সালে প্রায় ৭৫ হাজার শব্দের ‘বাংলা ভাষার অভিধান’ নামে একটি বই সংকলন করেন। এতে ২০ বছর পর প্রায় এক লাখ ১৫ হাজার শব্দ যোগ করা হয়।

Banglabid

এরপর বাংলা একাডেমিতে ১৯৬১ সালে প্রথম সংকলনের কাজ করেন ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ, মুনীর চৌধুরী, অজিত কুমার গুহ এবং আহমদ শরীফ। ১৯৯২ সালে অখ- পূর্ণাঙ্গ সংস্করণ হিসেবে বাংলা একাডেমির ব্যবহারিক ‘বাংলা অভিধান’ প্রকাশ হয়। ২০০০ সালে পরিমার্জিত সংস্করণে আরো প্রায় ৭৫ হাজার শব্দ যোগ করা হয়। পরে বাংলা একাডেমি বড় পরিসরে প্রকাশ করেছে ‘বিবর্তনমূলক বাংলা অভিধান’

ভাষা সমৃদ্ধ করার জন্য নানা সময়ে ৪২টি অভিধান তৈরি করেছে বাংলা একাডেমি। প্রতিষ্ঠানের মহাপরিচালক বলেন, বাংলা একাডেমিকেই বাংলা অভিধান সমৃদ্ধ করার দায়িত্ব পালন করতে হয়।

আরও বিস্তারিত দেখুন জাকিয়া আক্তারের ভিডিও রিপোর্টে: 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলা অভিধানবাংলা একাডেমিভাষার মাস
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT