চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ ভাষানচর ’ দ্বীপে থাকার জায়গা মিলছে রোহিঙ্গা শরণার্থীদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৭ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
রোহিঙ্গা

মানবিক দিক বিবেচনা করে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশে আশ্রয় দিতে সরকার  ইতোমধ্যে ‘ভাষানচর’ দ্বীপটি বাছাই করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষ্যে বাংলাদেশে উদ্বাস্তু হিসেবে আশ্রয় নেয়া মিয়ানমারের নাগরিকদের সনাক্তকরণের জন্য তালিকা তৈরীর কাজ শুরু করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার প্রধানমন্ত্রী কার্যালয়ে জাতিসংঘের প্রতিনিধির সঙ্গে  সাক্ষাতকালে এসব কথা জানান।

শেখ হাসিনা বলেন, তার সরকার উদ্বাস্তুদের তালিকা করতে বিজিবিকে নির্দেশ দিয়েছে, বিশেষ করে নারী-শিশু, বৃদ্ধ যারা বেশি ভুক্তভোগী।

Banglabid

জাতিসংঘের তথ্যমতে, গত ১১ দিনে ১ লাখ ২৩ হাজার ৬শ’ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ করেছে। নতুন করে বানের মত আসা রোহিঙ্গাদের ঠাঁই দেয়ার মত জায়গা নেই শরণার্থী শিবির গুলোতে। অধিক জনসংখ্যার ফলে দেখা দিয়েছে মানবিক সংকট। সাম্প্রতিক এই রোহিঙ্গা সংকটের আগেই বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীর বসবাস করে আসছিলো প্রায় ৪ লাখ রোহিঙ্গা। ফলে সামনের দিনগুলোতে পরিস্থিতি আরো খারাপ হতে পারে।

এদিকে কক্সবাজারের উখিয়ার বালুখালিতে বন বিভাগের ৩০০ একর জমিতে জেলা প্রশাসন তাদের থাকার ব্যবস্থা করছে বলে জানা গেছে। মঙ্গলবার কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ সাংবাদিকদের সামনে এ তথ্য জানিয়েছেন।

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর বহুদিন ধরে চলমান সংঘর্ষ-সহিংসতা সঙ্কট সমাধানে ২০১৬ সালের আগস্টে গঠিত হয় অ্যাডভাইজরি কমিশন অন রাখাইন স্টেট। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে ওই কমিশন এক বছরের তদন্তের চূড়ান্ত প্রতিবেদন মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চির কাছে জমা দেয় চলতি বছরের ২৪ আগস্ট।

Reneta

৬৩ পৃষ্ঠার এই প্রতিবেদন জমা দেয়ার কয়েক ঘণ্টা পরই ২৪ আগস্ট দিবাগত রাতে ত্রিশটি পুলিশ ও সেনাচৌকিতে রহস্যজনক হামলার ঘটনা ঘটে। হামলায় নিহত হয় নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য। তারপরই হামলার জন্য রোহিঙ্গা ‘জঙ্গি’দের দায়ী করে জবাব হিসেবে সেনাবাহিনী পুরো অঞ্চলে হত্যাযজ্ঞ শুরু করে।

সেনাবাহিনীর ওই হামলায় এখনও পর্যন্ত ৪শ’র বেশি মারা গেছে, আর প্রাণভয়ে লাখো মানুষ সীমান্ত পেরিয়ে পাড়ি জমাচ্ছে বাংলাদেশে। নৌপথে পালিয়ে আসার পথে নৌকাডুবিতে মারা গেছে আরও অর্ধশতাধিক রোহিঙ্গা।

আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন, আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন না করার উদ্দেশ্যেই মিয়ানমারের সেনাবাহিনী এই হত্যাকাণ্ড শুরু করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গাশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাশরাফীকে পেছনে ফেলার সুযোগ মোস্তাফিজের

পরবর্তী

মোস্তাফিজের যত্ন নিতে বললেন ওয়ার্নার

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মোস্তাফিজের যত্ন নিতে বললেন ওয়ার্নার

ভিসির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিসির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে আরেফিন সিদ্দিকের না থাকার নেপথ্যে

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT