চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালো না লাগলে ভাতও খাবো না: মোশাররফ করিম

জাকিয়া আক্তার জাকিয়া আক্তার
৩:৩৩ অপরাহ্ণ ০৩, মে ২০১৬
বিনোদন
A A

আগামী ১৭ মে ৬৯তম কান চলচ্চিত্র উৎসবে হবে ইমপ্রেস টেলিফিল্মের ছবি
‘অজ্ঞাতনামা’র ওয়ার্ল্ড প্রিমিয়ার। ছবিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রবাসী
বাংলাদেশীদের জীবনের একটি অধ্যায়কে চলচ্চিত্রটিতে তুলে ধরেছেন পরিচালক
তৌকির আহমেদ।

ভাগ্যের সন্ধানে বাংলাদেশ থেকে অনেকেই ছুটে যান মধ্যপ্রাচ্যে। প্রবাস জীবনে যাওয়ার পথে সংগ্রামের কথা ছাড়াও তাদের জীবনের সুখ-দুঃখ, আনন্দ বেদনার চিত্রই ফুটে উঠেছে এ চলচ্চিত্রে। মৌলিক এ ছবিতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

চ্যানেল আই অনলাইনকে মোশররফ করিম জানালেন ‘অজ্ঞাতনাম’ নিয়ে তার অভিজ্ঞতা ও অনুভূতির কথা। এ ছবিতে তিনি ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, নিপুণ, শতাব্দী ওয়াদুদ, আবুল হায়াত প্রমুখ।
চ্যানেল আই অনলাইন: ‘অজ্ঞাতনামা’ তৌকির আহমেদের সঙ্গে আরো একটি সিনেমার অভিজ্ঞতা কেমন ছিল?
মোশাররফ করিম: দারুণ অনুভূতি, দারুণ অভিজ্ঞতা।‘অজ্ঞাতনামা’র’ চিত্রনাট্যটি যখন আমার কাছে আসলো তখন থেকেই কাজটি নিয়ে ভীষণ আগ্রহী ছিলাম। তাছাড়া তৌকির ভাইয়ের কাজ সম্পর্কে ধারণা আমার আগে থেকেই ছিল।

Banglabid

ওনি যে কাজটি করেন সেটিই খুব গুছিয়ে করেন। যেটি আমার কাছে দারুণ একটি ব্যাপার। এবং কাজ করতে গিয়ে আমি যেই চিত্রনাট্যটি পড়েছিলাম, ছবিটিকে যেমন দেখতে চেয়েছিলাম, কাজ করার পর ছবিটিকে আমি ঠিক তেমনি দেখেছি।

আসলে আমরা যারা এ সিনেমায় কাজ করেছি তাদের পারস্পরিক সমঝোতায় দারুণ হয়েছে। এবং ছবিতে যারা কাজ করেছে তারা সবাই অনেক দক্ষ অভিনয়শিল্পী। দর্শক সিনেমাটি দেখে খুব আনন্দ পাবে।
চ্যানেল আই অনলাইন:  আপনার অভিনীত ‘জালালের গল্প’ এবং ‘অজ্ঞাতনামা’ আন্তর্জাতিকভাবে প্রদর্শিত হচ্ছে একজন অভিনেতা হিসেবে তা কিভাবে মূল্যায়ন করবেন?
মোশাররফ করিম: অনেক ভালো ব্যাপার, অনেক বড় ব্যাপার। মানুষ তো এভাবেই এগিয়ে যায়। আমার একটি ছবি বা আমাদের দেশের একটি ছবি বিদেশে প্রদর্শিত হচ্ছে সেটা আমাকে খুব আনন্দ দেয়। যেহেতু আমি এই মাধ্যমেই কাজ করি।
চ্যানেল আই অনলাইন:  আগামী ঈদের কাজ সম্পর্কে কিছু বলেন?
মোশাররফ করিম: এবার ঈদে অনেক কাজ করছি। এই মুহুর্তে কাজগুলো মনে করতে পারছি না।
চ্যানেল আই অনলাইন: সাগর জাহানের সঙ্গে এবারো সাতপর্বের একটি নাটকে কাজ করেছেন কাজটি সম্পর্কে কিছু বলুন?
মোশাররফ করিম: গতবছর ঈদে সাগর জাহানের ‘সিকান্দর বক্স’ সিকুয়্যাল শেষ করেছি। এবারের ঈদে সাগরের সাতপর্বের ‘চুপ ভাই কিছু বলবে’ নাটকটিতে কাজ করেছি। দর্শক বরাবরের মতো এবারো নাটকটি এনজয় করবে। এবং সাগর বেশ আয়োজন ও সময় নিয়ে কাজ করেত পছন্দ করেন আমিও ওর কাছে সেরকমটি করার চেষ্টা করি। তাই এ পর্যন্ত যতগুলো কাজ করেছি দু’জনই মনের মধ্যে আনন্দবোধ সৃষ্টি হয়েছে। এবং সেই আনন্দ দর্শকদের কাছে সংক্রামকভাবে ছড়িয়ে গেছে। এবারো তার ব্যতিক্রম হবে না। 
চ্যানেল আই অনলাইন:  ঈদের জন্য জুঁই করিমের সঙ্গে কোনো কাজ হয়েছে?
মোশাররফ করিম: ঈদের জন্য জুঁইয়ের সঙ্গে কাজ করেছি কিন্তু এখনই বলতে চাইছি না।
চ্যানেল আই অনলাইন: সম্প্রতি ফেসবুকে অ্যাকটিভ হয়েছেন তার কারণ কি?
মোশাররফ করিম: আসলে আমার ফেসবুক অ্যাকাউন্ট অনেক আগেই ছিলো অলস প্রকৃতির বলে এটি নিয়ে কখনো ভাবিনি বা সময় দেয়নি। পরে দেখলাম সব লোকজন সুবিধার না। অনেকে আমার নাম ব্যবহার করে ফেক অ্যাকাউন্ট চালিয়ে প্রতারণা করছে। কেউ কেউ আবার মিথ্যে সংবাদ দিয়ে বলেন, মোশাররফ করিমের নাটকে নেয়া হবে এতো টাকা দিলে। সবকিছু মিলিয়ে তখন ফেসবুককে ফেরিভাইড করলাম এবং একটি ফ্যান পেজ আছে সেটিও ফেরিভাইড করলাম। আমি চাই মিথ্যে মোশাররফ করিমের সঙ্গে নন সত্যি মোশররফ করিমের সঙ্গে দর্শকরা যুক্ত থাকুক।
চ্যানেল আই অনলাইন: পরবর্তী অন্য কোনো সিনেমায় কাজ করছেন?
মোশাররফ করিম: এরইমধ্যে কিছু ছবির পরিকল্পনা চলছে। কিন্তু আমার কাছে যা ভালো লাগবে তাই করবো। সেই ভালো লাগা যদি আমার মতো হয় অবশ্যই করবো। সেটি যৌথ প্রযোজনার গল্প হোক বা মৌলিক গল্প হোক। মূল কথা হচ্ছে, ভালো লাগলে সব করবো,  ভালো না লাগলে কিছুই করবো না ঘরে বসে থাকবো। ভালো না লাগলে ভাতও খাব না।


Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতামোশাররফ করিম
শেয়ারTweetPin

সর্বশেষ

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মওদুদ পাভেলের হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার

আগস্ট ১০, ২০২৬

তাসকিন জানালেন কোথায় থেকে পাচ্ছেন অস্ট্রেলিয়াকে টেস্টে হারানোর অনুপ্রেরণা

আগস্ট ১০, ২০২৬

একই ঘরে ছিলেন ১৭ জন, বেঁচে আছেন শুধু একজন

আগস্ট ১০, ২০২৬

‘উন্নয়ন মডেল’ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে বলে আশাবাদ প্রধানমন্ত্রীর

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT