বিনোদন

‘ভাল কাজ উপহার দিতে সর্বোচ্চ চেষ্টা করছি’

ভালোবাসা দিবসে তানজীব সারোয়ারের 'ডুবে ডুবে'

বাংলাদেশের সংবাদ ও বিনোদন বিষয়ক চ্যানেল আই অনলাইন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর এই ছবি একটি পুরুষ ও মহিলার ছবি, যেখানে পুরুষটি স্যুট পরা এবং মহিলাটি পানিতে দাঁড়িয়ে প্রেমের মুহূর্ত উপভোগ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নতুন গান নিয়ে আসছেন সময়ের জনপ্রিয় গায়ক তানজীব সারোয়ার। আসছে ভালোবাসা দিবসকে টার্গেট করে প্রকাশ পেতে যাচ্ছে এ শিল্পীর নতুন গান ‘ডুবে ডুবে’। গানের সঙ্গে নির্মিত দৃষ্টি নন্দন ভিডিও নির্মাণ করেছেন চন্দন রয় চৌধুরী।

মেঘো মিলন, মিথ্যা শিখাইলি, দিল আমার গানগুলো দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন তানজীব সারোয়ার। এসব গানের ভিডিওতে তাকে দেখা গেছে অন্যরকম উপস্থিতিতে। সর্বশেষ ‘বড় ভালোবাসি’ গান-ভিডিওতেও নজর কেড়েছেন সুদর্শন এ গায়ক। নতুন গান ‘ডুবে ডুবে’ নিয়েও আশাবাদী তানজীব।

বললেন, আমার নিজের পাঁচটি প্রিয় গানের মধ্যে একটি হচ্ছে ‘ডুবে ডুবে’। গান ও ভিডিও নির্মাণে অনেক পরিশ্রম করতে হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিকের কর্ণধার ধ্রুব দাদাসহ যারা দেখেছেন প্রত্যেকেই বলেছেন তাদের মন ছুঁয়ে গেছে। ২০২০ সালে এটিই আমার প্রথম গান। ভালো কাজ উপহার দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি। বাকিটা দর্শকের ফিডব্যাকের অপেক্ষা আছি।

‘ডুবে ডুবে’ গানের ভিডিও নির্মিত হয়েছে গুলশান ও পূর্বাচল এলাকায়। গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি কথা ও সুর করেছেন তানজীব সারোয়ার নিজেই। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।

তানজীব জানালেন, মিউজিক ভিডিওতে তিনি মডেল হয়েছেন। সহশিল্পী সৌমি ছাড়াও পার্শ্ব  চরিত্রে অনেকেই কাজ করেছেন। ধ্রুব মিউজিক স্টেশনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ‘ডুবে ডুবে’ প্রকাশ পাবে।

বিষয়:তানজীব সারোয়ার ধ্রুব মিউজিক স্টেশন ভালোবাসা দিবস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…