চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালো কাজের পণ ইমনের, অ্যাওয়ার্ড নয় হাউজফুল চান মাহি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৯ অপরাহ্ণ ০২, মার্চ ২০২০
বিনোদন
A A

বড়পর্দায় দেখা যাবে নতুন রসায়ন। প্রথমবার জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন দুই চিত্রতারকা ইমন ও মাহি। এ দুজনকে এক করে ‘ব্লাড’ নামে নতুন ছবি করতে যাচ্ছেন ‘ক্যাপ্টেন খান’ ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন।

রবিবার (১ মার্চ) সন্ধ্যায় এফডিসির জহির রায়হান কালার ল্যাবে ‘ব্লাড’ ছবির মহরত অনুষ্ঠিত হয়। সেখানে চিত্রনায়ক ইমন বলেন, মাহির সঙ্গে ভালো ছবি করার পণ করেছি। শুধু আমরা দুজন না, চলচ্চিত্রে সবাইকে এভাবে ভালো কাজের পণ করতে হবে। রাজ্জাক, ফারুক সাহেবদের পিছনে প্রযোজকরা ঘুরতেন।

তিনি বলেন, সিনেমার অবস্থা এতো খারাপ যে, এখন নায়ক হয়েই প্রযোজকদের ছবি করার জন্য আনতে হচ্ছে। আমি আশাবাদী মানুষ। সিনেমা হল কমতে কমতে একশো’র নিচে এসেছে। হল সংখ্যা একেবারে জিরোতে এলেও আমি ছবি করে যাবো।

মহরত অনুষ্ঠানে ইমন ছাড়াও উপস্থিত ছিলেন মাহিয়া মাহি। জনপ্রিয় এ নায়িকা বলেন, ‘ব্লাড’ মুক্তির পর কোনো অ্যাওয়ার্ড নয়, সিনেমা হলের শো হাউজফুল চাই। সিনেমার ভালো সময়টা আমরা পেলাম না। এখন মানুষ আগের মতো হলে গিয়ে ছবি দেখে না। এতো খারাপ সময় পার করে হয়তো একদিন সিনেমার আবার সোনালি যুগ ফিরে আসবে। সেই চেষ্টায় কাজ করছি।

অ্যাকশন লেডি ও দ্বৈত চরিত্রে ‘ব্লাড’ ছবিতে দেখা যাবে মাহিয়া মাহিকে। তার সঙ্গে বাড়তি চমক দিতে যোগ হচ্ছেন ইমন। শাকিব খানের সঙ্গে সর্বশেষ এ অভিনেতার ‘পাসওয়ার্ড’ ছবিটি সাফল্য পেয়েছে। যেখানে অটিস্টিক চরিত্র দিয়ে নজর কেড়েছেন ইমন।

Reneta

মাহি বলেন, ‘অগ্নি’ ছবিতে আমার মারকাটারি অ্যাকশন দর্শক ব্যাপকভাবে গ্রহণ করেছিল। এবারও অ্যাকশন চরিত্র, তবে আপডেট ভার্সন। যেজন্য মাহিও কাজটি নিয়ে বেশ উচ্ছ্বাসিত। সহশিল্পী প্রসঙ্গে তিনি বলেন, ইমন খুবই মিশুক। যখন কাজ করবো তখন কো-অ্যাক্টরের হেল্পফুল হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আশা করছি আমাদের জুটিকে দর্শক পছন্দ করবে।

মহরতে পরিচালক ওয়াজেদ আলী সুমন বলেন, দর্শকদের ভালো কনটেন্ট দেখাতে না পারলে তারা ছবি গ্রহণ করবে না। ভালো কনটেন্টের জন্য দরকার মজবুত গল্প। ব্লাডের গল্প শক্তিশালী করার জন্য কাজ চলছে। স্ক্রিপ্ট গোছানো প্রায় শেষ। শিগগির শুটিং শুরু করবো।

তিনি বলেন, ইমন-মাহি ছাড়াও ব্লাডে ছোটপর্দার বেশ কয়েকজন গুনি অভিনেতা-অভিনেত্রীরা কাজ করবেন। শুটিংয়ের আগেই তাদের নাম জানাবো।

রুম্মান রশিদ খানের উপস্থাপনায় ‘ব্লাড’-এর মহরতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রবীণ অভিনেতা ও এমপি আকবর পাঠান ফারুক, প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশদ আলম খসরু, সেক্রেটারি শামসুল আলম, প্রযোজক এমডি ইকবাল, ফারুক রিজভি, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, শাহীন সুমন প্রমুখ।

ছবি: জাকির সবুজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমনওয়াজেদ আলী সুমনব্লাডমাহিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসা বিষয়ে যা জানালো যুক্তরাষ্ট্র

জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে আস্থা, নতুন সহযোগিতার পথে আইএমএফ

জুলাই ১৭, ২০২৬

বাঘ সংরক্ষণে সচেতনতা তৈরিতে ২৫ জুলাই অনুষ্ঠিত হবে প্যানটোনিক্স টাইগার রান ২০২৬

জুলাই ১৭, ২০২৬

প্রধানমন্ত্রী’র সঙ্গে দেশের সমতল এলাকায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বৈঠক

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT