চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভালোবাসা নিও ক্রিকেটের হৈমন্তী, বিলাসী, বেগম রোকেয়ারা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫০ অপরাহ্ণ ১০, জুন ২০১৮
বিনোদন
A A

প্রথমবারের মতো এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মেয়েরা। যেকোনো পর্যায়ের ক্রিকেটে এটিই মেয়েদের প্রথম শিরোপা। টানা ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে ইতিহাস তৈরি করে এমন সাফল্যের দেখা পেলেন তারা। তাদের বিজয়ে পুরো বাংলাদেশের মানুষের মুখে হাসি। তাদের এমন বিজয়ে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপ্লুত বাংলাদেশের ছোট ও বড় পর্দার তারকারাও।

বিশেষ করে ভারতকে হারানোর পর থেকেই সোশাল মিডিয়া রীতিমত বাংলাদেশ ক্রিকেট দলের মেয়েদের বন্দনায় ভাসছে। যোগ দিয়েছেন তারকারাও। রবিবার দুপুরে মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিনরারা স্টেডিয়ামের ফাইনালে ভারতের মেয়েদের ৩ উইকেটে হারায় সালমা খাতুনের বাংলাদেশ।

ফেসবুকসহ সমস্ত সোশাল মিডিয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মেয়েরা ভাসছেন অভিনন্দন বার্তায়।

দেশের প্রখ্যাত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী জাতীয় দল চ্যাম্পিয়ন হওয়ার পর পরই ফেসবুকে নারী ক্রিকেট দলের ছবি দিয়ে লিখেন, লাভ ইয়ু, বাংলাদেশি টাইগ্রেস! এশিয়া কাপ টি-২০ চ্যাম্পিয়ন। এরপর এই সিরিজে তাদের আরো কিছু অর্জনের কথা তুলে ধরেন ফারুকী। পাকিস্তান, ভারত, মালয়েশিয়া এবং থাইল্যান্ড হারানোর কথাও উল্লেখ করে অভিনন্দন জানান।

নাট্যকার মাসুম রেজাও চ্যাম্পিয়ন হওয়ার মুহূর্তের ছবি দিয়ে লিখেন, নদীর এক কূল ভাঙ্গলে আরেক কূল গড়ে.. ছেলেরা আফগানি ধবল ধোলাই খেয়ে এলো.. মেয়েরা ইন্ডিয়াকে ডবল ধোলাই দিয়ে এশিয়ান কাপ নিয়ে আসছে.. অভিনন্দন।

বাংলাদেশের জয়ে নির্মাতা শবনম ফেরদৌসী লিখেন, টাইগার ‘পুরুষ সিংহ’ হইলে নারী ‘রায় বাঘিনী’ বৈকি!

Reneta

বাংলাদেশের মেয়েদের এমন জয়ে কিছুটা আবেগী হয়ে উঠলেন চিরকুট ব্যান্ডের ভোকাল শারমিন সুলতানা সুমি। আজ এখানে পৌঁছাতে কি পরিমান পারিবারিক, সামাজিক বাঁধা তোমাদের পার হতে হয়েছে আঁচ করতে পারি। ভালোবাসা নিও বাংলার বাঘেরা। ভালোবাসা নিও ক্রিকেটের হৈমন্তী, বিলাসী, বেগম রোকেয়ারা! প্রতিদিন বারবার নিজেকে প্রমাণ করার খেলায় এভাবেই জিতে চল বারবার! এভাবেই মাথা উঁচু করে সাহস আর অনুপ্রেরণার দুর্দান্ত উদাহরণ হও সারাবিশ্বে।

ক্রিকেটে এশিয়ার সেরা দল হওয়ার গৌরব অর্জন করায় বাংলার দামাল মেয়েদের জানাই প্রাণঢালা অভিনন্দন!

বাংলাদেশের মেয়েদের জয়ে অভিনেত্রী শাহনাজ খুশি বেশ আনন্দিত। মেয়েদের জয়ে তিনিও যেনো কিছুটা আবেগী। লিখলেন, চোখ ভরা কাজল আর নাকে নাক ফুল। আমাদের মেয়েরা খেলছে ক্রিকেট আর দেখছে বিশ্ব। আমার কন্যারা/আমাদের সোনার বাংলার অবহেলিত কন্যারা, তোমরাই অহংকারী ইতিহাস গড়লে। আমরাই পারি, আমরাই পারবো। আমাদের সোনার মেয়েরা বাংলাদেশ ভরা ভালবাসা আর অভিনন্দন তোমাদের এই অগ্নিঝরা বিজয় আর ইতিহাস গড়বার জন্য। জয় বাংলা।

মেয়েদের জয়ে নির্মাতা মাহমুদ দিদার কিছুটা কাব্যিকতার আশ্রয় নিলেন যেনো। জয়ের মুহূর্তের একটি ছবি শেয়ার করে লিখলেন, দারুণ থাবা! স্রেফ উড়ে গেছি! আহা! কি দেহভঙ্গী, ক্ষিপ্রতা, সাহস! রোদে পোড়া মুখজুড়ে কি দারুণ শিকারী-সুদর্শনা! আহা, ঘাম মিশ্রিত গ্ল্যামার! তামাটে প্রেমিকার হাসিসব! সেই শেষ বল! ‘উইমেন্স এশিয়া কাপ’ বাংলাদেশের।

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি জয়ের মুহূর্তের অনুভূতি জানিয়ে লিখলেন, হবেনা আনন্দ মিছিল? আমারতো মিছিল করে রং মাখামাখি করতে ইচ্ছে করছে!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেটজ্যোতিকা জ্যোতিফারুকীবাংলাদেশলিড বিনোদনশাহনাজ খুশী
শেয়ারTweetPin

সর্বশেষ

জন্মদিনে মেসিকে ‘চমকে’ দিলেন সতীর্থরা

জুন ২৫, ২০২৬

ঈশ্বরের কাছে নতুন করে কিছু চাওয়ার ভাষা নেই: জন্মদিনে মেসি

জুন ২৫, ২০২৬

নকআউটে যেতে কোন গ্রুপের সমীকরণ কোথায় দাঁড়াল, কার পথ কতটা কঠিন

জুন ২৫, ২০২৬

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘শিল্পখাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’ বিষয়ক প্যানেল আলোচনা

জুন ২৪, ২০২৬

ধানমন্ডি ৩২-এ সাংবাদিকদের ওপর হামলায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT