চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালোবাসা অনেক জটিল!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A

বার্লিনে ‘ড্যামসেল’ ছবির প্রচারণা অনুষ্ঠানে ‘টোয়াইলাইট’ সাগা তারকা রবার্ট প্যাটিনসন জানিয়েছেন ভালোবাসা সম্পর্কে তার অনুভূতির কথা। এই ছবিতে প্যাটিনসনের চরিত্র ‘খাঁটি ভালোবাসা’য় বিশ্বাস করে। কিন্তু প্যাটিনসন মনে করেন, বাস্তব জীবনে ভালোবাসা অনেক জটিল।

ছবিতে নিজের চরিত্র সম্পর্কে প্যাটিনসন বলেন, ‘অবশ্যই এটা অনেক কঠিন। মূল চরিত্র স্যামুয়েল কিছুটা ফ্যান্টাসিস্ট। জীবনটাকে কবিতার মতো করে ভাবে সে। আমি মনে করি বাস্তবে জীবন এবং ভালোবাসা সে যেভাবে ভাবে তার চাইতে অনেক জটিল।’

একজন প্রত্যক্ষদর্শী কিছুদিন আগেই প্রাক্তন প্রেমিক জুটি ক্রিস্টেন স্টুয়ার্ট এবং রবার্ট প্যাটিনসনকে লস অ্যাঞ্জেলসের একটি বার-এ দেখেন। তবে তাদের আচরণ রোমান্টিক নয় বরং বন্ধু সুলভ ছিল। এরপর থেকে ভক্তরা আশা করছেন এই জুটি আবার এক হবেন।

Banglabid

২০০৮ সালে ‘টোয়াইলাইট’ ছবির শুটিং করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন ক্রিস্টেন স্টুয়ার্ট এবং রবার্ট প্যাটিনসন। চার বছর চুটিয়ে প্রেম করার পরে ২০১২ তে ‘স্নো হোয়াইট এন্ড দ্য হান্টসম্যান’ ছবির পরিচালকের সাথে স্টুয়ার্টের একটি ঘনিষ্ঠ ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সম্পর্কের টানা-পোড়েন চলতে থাকে তাদের। ২০১৩তে সম্পর্কের বিচ্ছেদ হয় এই জুটির।

এর আগে গত বছরের অক্টোবরে প্যাটিনসনের সঙ্গে তার প্রেমিকা সঙ্গীতশিল্পী টুইগ-এর সম্পর্ক ভেঙে যায়। অন্যদিকে ক্রিসেন্ট স্টুয়ার্ট তার সহকারী অ্যালিসিয়া কার্গিল এর সঙ্গে সমকামী সম্পর্কের কথা গণমাধ্যমকে জানিয়েছিলেন। ডেকান ক্রনিকল

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাতৃভাষা দিবসে শহীদ মিনারে যাতায়াতের রুট নির্ধারণ

পরবর্তী

কার্গো পরিবহনে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা প্রত্যাহার

পরবর্তী
কার্গো

কার্গো পরিবহনে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা প্রত্যাহার

ইরান-পার্বত্য এলাকায় উড়োজাহাজ বিধ্বস্ত

ইরানে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৬৬

সর্বশেষ

মোবাইলে কথা বলার খরচ কমতে পারে, গণশুনানিতে বিটিআরসি

আগস্ট ১৯, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন নিয়ে ডুলি, ‘অবশ্যই আশিয়ান কাপ খেলতে চাই’

আগস্ট ১৯, ২০২৬

সালমানের মায়ের কণ্ঠে বিস্ফোরক অভিযোগ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আগস্ট ১৯, ২০২৬
জনপ্রশাসন মন্ত্রণালয় লোগো বাংলাদেশের সরকারী সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন জেলার ডিসি প্রত্যাহার

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT