চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালবেসে বিকেলে বিয়ে, রাতে নবদম্পতির ‘আত্মহত্যা’

রউফ জালালরউফ জালাল
১:৪৩ অপরাহ্ন ২২, মার্চ ২০২২
- সেমি লিড, জনপদ, বগুড়া, বাংলাদেশ
A A

বগুড়া প্রতিনিধি:
পরিবারকে না জানিয়ে ভালবাসার সম্পর্কের চূড়ান্ত রূপ দিতে সোমবার বিকেলে প্রেমিক সবুজ মিয়া (২১) বিয়ে করেন প্রেমিকা মার্জিয়া জান্নাতকে (১৮)। কিন্তু তার কয়েকঘণ্টা যেতে না যেতেই ‘আত্মহত্যা’ করেন এই নবদম্পতি।

অভিযোগ উঠেছে, দিনমজুর ছেলের সঙ্গে মেয়ের বিয়ে মানতে পারেনি জান্নাতের পরিবার।

সোমবার দিবাগত রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এই ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জানা গেছে, নববিবাহিত সবুজ উপজেলার দামগারা কারিগর পাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে। আর মার্জিয়া মাসিমপুর চালুঞ্জা তালুকদার পাড়ার আব্দুর রাজ্জাকের মেয়ে।

এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, দরিদ্র পরিবারের ছেলে সবুজ দিনমজুরের কাজ করেন। নামুজা ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী মার্জিয়ার বাবা তুলনামূলকভাবে অবস্থা সম্পন্ন।

প্রায় এক বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে সোমবার বিকেলে দু’জনে কাজী অফিসে গিয়ে বিয়ে করেন। বিয়ের পর সবুজ তার স্ত্রী মার্জিয়াকে নিজেদের বাড়িতে নিয়ে যান।

Reneta

কিন্তু মার্জিয়ার পরিবার বিষয়টি জানতে পেরে সন্ধ্যায় সেখান থেকে জোরপূর্বক মেয়েকে নিজেদের বাড়িতে নিয়ে আসে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান, রাত ১০টার দিকে নিজ নিজ বাড়িতে সবুজ এবং মার্জিয়া আত্মহত্যা করেন বলে তাদের পরিবারের সদস্যরা দাবি করেছে।

তিনি আরও জানান, খবর পেয়ে রাতেই পুলিশ দু’জনের মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে কোনো অভিযোগ থাকলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: বগুড়াশিবগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী প্রথম প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি ১১ দলীয় জোটের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

দেশ গঠনে সরকার ও বিরোধীদল একসঙ্গে কাজ করবে: আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের এক ভিন্ন সন্ধ্যা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT