চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালবাসার টানে ১৪ হাজার কিলোমিটার পাড়ি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৫ অপরাহ্ণ ১৪, এপ্রিল ২০১৮
বাংলাদেশ
A A

সঙ্গীর ওড়ার সামর্থ নেই। তাতে মোটেও ভাটা পড়েনি তাদের প্রেমে। একজনের সামর্থ নেই দেখে অন্যজন পাড়ি দিচ্ছে কয়েক হাজার কিলোমিটার পথ। এটা শুধু এক বছরের জন্য নয়, প্রতিবছর এভাবে ভালোবাসার টানে দীর্ঘ পথ পাড়ি দেয় একটি সারস।

টানা ১৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে নিজের সঙ্গীর সঙ্গে দেখা করতে যায় পুরুষ সারসটি। ক্রোয়েশিয়ার এই দুটি সারসের নাম ক্লেপেটান ও মালেনা। তারাই স্থাপন করেছে এই অসাধারণ দৃষ্টান্ত।

মার্চের শেষ নাগাদ পশ্চিম ক্রোয়েশিয়ার ছোট্ট গ্রাম ব্রডস্কি ভারোসে ফিরে আসে ক্লেপেটান। যেখানে বিগত ১৬ বছর যাবত দক্ষিণ আফ্রিকার শীতকালীন ঘর ছেড়ে ফিরে ফিরে আসছে সারসটি। সেখানেই সে তার জীবনের প্রেম সাদা সারস মালেনার সঙ্গে মিলিত হচ্ছে প্রতিবছর।

লং ডিসট্যান্স সম্পর্কটি এই সারস জুটিকে ক্রোয়েশিয়ায় বিখ্যাত করে তুলেছে। এরই মধ্যে ৬২টি বাচ্চা রয়েছে এই জুটির সংসারে এবং এখন আরো কিছু বাচ্চা গ্রহণের অপেক্ষা করছে তারা।

সেখানকার স্থানীয় এক স্কুলের নিরাপত্তারক্ষী ৭১ বছর বয়সী স্টিয়েপান ভোকিক ১৯৯৩ সালে মালেনাকে দত্তক নেন। তখন একটি পুকুরের পাশে শিকারীর গুলিতে আহত অবস্থায় উদ্ধার করেন মালেনাকে।

সারসসেবছর পুরো শীতটা খাঁচা, তাপ ও অ্যাকুরিয়াম সম্পন্ন একটি গুদাম ঘরে কাটায় মালেনা যেটাকে ভোকিক নাম দিয়েছেন ‘উন্নত আফ্রিকা’।  এরপর বসন্তে ভোকিক একটি বড় খাঁচা বানান মালেনার জন্য ভবনের ছাদে।

Reneta

বাবা ক্লেপেটান মালেনার সঙ্গে দেখা করতে এসে বাচ্চাদের উড়তে শেখায়, তারপর অগাস্টে বাচ্চাদের নিয়ে আবার দক্ষিণ আফ্রিকায় উড়ে যায়। আর এই সময়টা মালেনা ভোকিকের কাছেই থাকে। ভোকিক তাকে গোসল করায় এবং তার পায়ে ক্রিম লাগিয়ে দেয় যেন সেগুলো শুষ্ক না হয়ে যায়। কেননা নিজের আর্দ্র বাসস্থান থেকে অনেক দূরে বসবাস করে মালেনা।

ভোকিক সাংবাদিকদের বলেন, আমি তাকে মাছ ধরতে নিয়ে যায় কেননা আমি তাকে আফ্রিকায় নিয়ে যেতে পারি না। আমরা একসঙ্গে টিভিও দেখি। তখন পুকুরে তাকে ফেলে আসলে শেয়ালে তাকে খেয়ে ফেলতো। আমিই তার ভাগ্য বদলেছি তাই তার জীবনের জন্য আমিই দায়িত্বশীল।

ঠোঁট দিয়ে এক অদ্ভূত আওয়াজ তৈরি করে ক্লেপেটান। তার পায়ে চিহ্ন হিসেবে একটি আংটি পরিয়ে রাখা হয়। সর্বশেষ সে মালেনা থেকে ১৪ হাজার ৫শ’ কিলোমিটার দূরে কেপটাউনে উড়ে গিয়েছিল। সেখানে যেতে তার সময় লেগেছিলো প্রায় ১ মাস। ক্রোয়েশিয়ায় প্রায় ১৫শ’ জোড়া সারস বসবাস করে। তার মধ্যে একেবারেই আলাদা এই সারস জুটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভালোবাসাসারস
শেয়ারTweetPin1

সর্বশেষ

চ্যানেল আই বিশ্বকাপ ফেস্ট: শুক্রবার গড়াবে তিন দলের লড়াই

জুলাই ২, ২০২৬

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT