অর্থনীতি

ভার্চুয়াল ব্যবসায় ভ্যাট, অনলাইন কেনাকাটায় নয়: অর্থমন্ত্রী

ভার্চুয়াল ব্যবসায় ভ্যাট, অনলাইন কেনাকাটায় নয়: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন: ভার্চুয়াল ব্যবসায় ভ্যাট অন্তর্ভূক্ত হয়েছে, অনলাইন কেনাকাটায় নয়। এছাড়া সঞ্চয়পত্রের সুদের হার পর্যালোচনা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শুক্রবার বেলা ৩টার দিকে রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশ-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু হয়। এসময় তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন: বাজেটে অনলাইন কেনাকাটায় কর নেই। এটা বাজেট বক্তৃতায় ভুল ছাপা হয়ে থাকতে পারে। গুগল ও ইউটিউবে কর বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এসময় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন: ধনী-গরীব বৈষম্যের বাজেট সঠিক নয়, ঋণের সুদ এক অংকে নামিয়ে আনতে ব্যাংকিং সুবিধা দেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন: এই বাজেট দারিদ্র্য ও বৈষম্য কমানোর বাজেট। মূল্যস্ফীতি কমানোর ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার বাজেট। বৈষম্য কমাতে অন্তর্ভূন্তিমূলক ব্যাংকিং ব্যবস্থা চালুর কথাও বলেন তিনি।

বিষয়:অনলাইন কেনাকাটা বাজেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…