আদালত

ভার্চুয়াল আদালত পরিচালনার আইন চ্যালেঞ্জের রিট খারিজ

ডিজিটাল বিচার ব্যবস্থা ও ভার্চুয়াল আদালতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তির আঙুল স্ক্রিনে ভার্চুয়াল বিচার ব্যবস্থা ও বিচারকাজের চিত্র দেখাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন- ২০২০ এর বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বৈশ্বিক মহামারী করোনার প্রেক্ষাপটে এই আইনের অধিনেই দেশে ভার্চুয়াল আদালত পরিচালিত হচ্ছে। তবে এই আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন আইনজীবী এ কে এম আসিফুল হুদা। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ শুনানি নিয়ে বুধবার রিটটি খারিজ করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করে আইনজীবী এ কে এম আসিফুল হুদা। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।

বিষয়:ভার্চুয়াল আদালত রিট হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…