চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত সাড়ে ২১ হাজার রোহিঙ্গা

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৯:১৯ পূর্বাহ্ণ ১৩, জুন ২০১৮
কক্সবাজার, জনপদ
A A

কয়েক দিনের অব্যাহত ভারী বর্ষণে উখিয়া ও টেকনাফে আশ্রয়রত সাড়ে ২১ হাজার রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত হয়েছে। বাতাসে তাবু উঠে যাওয়া, অতি বৃষ্টিতে শিবির তলিয়ে যাওয়া, বজ্রপাতে আঘাত প্রাপ্ত হওয়াসহ নানা ভাবে ক্ষতিগ্রস্ত তারা।

শনিবার থেকে এ পর্যন্ত এরকম ৮৮ টি ঘটনায় সাড়ে ২১ হাজার রোহিঙ্গা ক্ষতির সম্মুখীন হয়েছে। বৃষ্টি না থামলে এ সংখ্যা আরো বাড়বে।

সূত্র জানায়, অতি বর্ষণ, পাহাড়ী ঢল ও ভুমি ধসে মঙ্গলবার ৯৯ জন রোহিঙ্গা ছোট বড় আঘাত প্রাপ্ত হয়েছে। একইসময়ে ১৩০ টি শেল্টার হোম ধ্বংস হয়েছে।

এ বিষয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম’র সাইট পরিচালনা প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন: তীব্র বাতাস ও অতি বর্ষণে ক্যাম্পের রাস্তাগুলো সংকীর্ণ হয়ে গেছে। চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বৃষ্টি না থামলে ক্ষতি পরিমাপ করা সম্ভব হবে না।

তিনি আরো বলেন: মঙ্গলবারে বর্ষণে উখিয়ার ৬ টি ক্যাম্পের ৯৯ জন আহত ও ১৩০ টি শেল্টার হোম ধ্বংস হয়েছে। শনিবার থেকে এ পর্যন্ত ২ হাজার ৩৫০টি আশ্রয়কেন্দ্র বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।

‘ক্ষতিগ্রস্ত পরিকাঠামো মেরামতের কাজ চলছে। এর মধ্যে রয়েছে ড্রেনেজ কালভার্টস নিষ্ক্রিয়করণ, আরও তুষারপাত বন্ধ করার জন্য পজিশনিং স্যান্ডব্যাগ, অ্যাক্সেস সড়ক থেকে ভূমিধস অপসারণ করা, নিষ্কাশন ব্যবস্থা সচল, বৃষ্টির পানি বণ্টন ।

Reneta

এদিকে উখিয়া ও টেকনাফ উপ-জেলায় গত দুই দিনে ঝড়ের কারণে ৮৫টি টয়লেট ক্ষতিগ্রস্ত হয়েছে। ৪ দিনে মোট ১৮৯ টি টয়লেট ও ১১ টি পানির পয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।

শরণার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম বলেন: ১২ লাখ রোহিঙ্গা কক্সবাজারে আশ্রয়রত। তাদের জন্য ৭ হাজার একরেরও বেশী পাহাড় ধ্বংস হয়েছে। যে হারে বর্ষণ হচ্ছে সেভাবে কিন্তু রোহিঙ্গাদের ক্ষতি হয়নি। পূর্ব প্রস্তুতি থাকায় আমরা রোহিঙ্গা জানমালের নিশ্চয়তা দিতে পেরেছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাতভর প্রার্থনার মধ্য দিয়ে পালিত হলো মহিমান্বিত শবে কদর

পরবর্তী

নতুন যুগের প্রত্যাশায় ট্রাম্প-কিম বৈঠকের প্রশংসায় আন্তর্জাতিক সম্প্রদায়

পরবর্তী

নতুন যুগের প্রত্যাশায় ট্রাম্প-কিম বৈঠকের প্রশংসায় আন্তর্জাতিক সম্প্রদায়

বিশ্বকাপে ‘টাইট অফসাইডে’ পতাকা উঠবে না

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT