চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন আবদুল ওয়াহাব মিঞা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৬ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০১৭
আদালত
A A
ভারপ্রাপ্ত বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা।

ভারপ্রাপ্ত বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা।

প্রধান বিচারপতি এস কে সিনহা অসুস্থতার কারণে রাষ্ট্রপতির কাছে ছুটি চাওয়ায় প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন জ্যেষ্ঠ বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া মিঞা।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এই তথ্য নিশ্চিত করে বলেছেন, অসুস্থতার কারণ দেখিয়ে এক মাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতি বরাবর আবেদন করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তার অনুপস্থিতিতে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন জ্যেষ্ঠ বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া।

এদিকে অবকাশকালীন ছুটি শেষে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট খুলবে মঙ্গলবার।  তার একদিন আগেই প্রধান বিচারপতির ছুটিতে যাওয়ার খবর এলো। এর আগে গত শনিবার বঙ্গভবনে যান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।  তিনি রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আবদুল হামিদের আমন্ত্রণে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ করন।

তার আগে গত ২৩ সেপ্টেম্বর কানাডা ও জাপান সফর শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা দেশে ফিরেন।  ৮ সেপ্টেম্বর প্রধান বিচারপতি ঢাকা ছেড়েছিলেন। প্রথমে তিনি তার অসুস্থ মেয়েকে দেখতে কানাডায় গিয়েছিলেন। এরপর গত ১৭ সেপ্টেম্বর তিনি কানাডা থেকে জাপান যান এবং এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান বিচারপতিদের সম্মেলনে যোগ দেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাটর্নি জেনারেলপ্রধান বিচারপতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন

জুন ৩, ২০২৬

ফাইনালে উঠলেও সাবধানী বাংলাদেশ, বলছেন অধিনায়ক মারিয়া

জুন ৩, ২০২৬

হাম সংক্রমণ: শিশু মৃত্যুর দায় কার

জুন ৩, ২০২৬

সেমিফাইনালের জয় শিউলি আজিমের মাকে উৎসর্গ করলেন বাটলার

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান, নতুন উচ্চতায় বাংলাদেশ

জুন ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT