চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত যাবে আফ্রিদিরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৪ পূর্বাহ্ন ২৬, ফেব্রুয়ারি ২০১৬
স্পোর্টস
A A

বেশকিছু সময় ধরে চলে আসা অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে ভারতে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করলো পাকিস্তান। ভারতের মাটিতে তিন বছরেরও বেশিসময় পরে বৈরি পাকিস্তানের সাথে কোনো ম্যাচ খেলার ব্যাপারটিতে পাকিস্তান দলকে সম্মতি দিয়েছে দেশটির সরকার।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিরি কাছে সফরটির ব্যাপরে নিরাপত্তা উদ্বেগ জানালে অনিশ্চয়তার জন্ম হয়েছিলো।

আসন্ন বিশ্বকাপ আসরে অংশ নিতে পাকিস্তানের ভারত সফরের বিষয়টিতে বৃহস্পতিবার পাকিস্তান সরকার সম্মতি জানিয়েছে বলে নিশ্চিত করেছেন পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খান। এবারের আসরে মার্চের ১৯ তারিখ ধর্মশালায় অনুষ্ঠিত হবে ক্রিকেটের চিরআরাধ্য ভারত-পাকিস্তান দ্বৈরথ।

বিশ্বকাপের জন্য পূর্বেই শহীদ আফ্রিদির নেতৃত্বে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিলো পাকিস্তান।

শাহরিয়ার বলেন, আমাদের সরকারের সম্মতিতে আমি সন্তুষ্ট। আমরা আইসিসি’কে ভারতে থাকাকালীন সময়ে পাকিস্তান ক্রিকেট টিমের জন্য বিশেষ ব্যবস্থা রাখার জন্য অনুরোধ করেছি। এছাড়াও টি-২০ বিশ্বকাপের জন্য পাকিস্তানি ভক্ত-সমর্থকদের ভারত সফরে ভিসা সুবিধাসহ অন্যান্য ব্যবস্থারও প্রত্যাশা রয়েছে আমাদের।

Reneta

মহারাষ্ট্রের আঞ্চলিক রাজনৈতিক দল শিভ সেনার বিক্ষোভের কারণে ডিসেম্বরের প্রস্তাবিত সিরিজ নিয়ে ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের আলোচনা স্থগিত হয়। শিভসেনার বিক্ষোভের পর সাউথ আফ্রিকার সাথে স্বাগতিক ভারতের শেষ দুই ওয়ানডে ম্যাচ থেকে পাকিস্তানি আম্পায়ার আলিম দারকে প্রত্যাহার করে নেয় আইসিসি। সিরিজটিতে ধারাভাষ্যের দায়িত্বরত ওয়াসিম আকরাম ও শোয়েব আক্তারও শীঘ্রই দেশে ফিরে যান।

আসন্ন বিশ্ব আসরে মহারাষ্ট্রে কোন ম্যাচ খেলবে না পাকিস্তান। কলকাতা, ধর্মশালা এবং মোহালিতে গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলবে পাকিস্তান।

২০০৭ সাল থেকে ভারতে কোন টেস্ট ম্যাচ খেলেনি পাকিস্তান। সীমিত ওভারের ম্যাচেরও শেষ সিরিজটির সূচিও ছিলো ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০১৩ সালের জানুয়ারি সময়কালীন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-২০ বিশ্বকাপপিসিবিশাহরিয়ার খান
শেয়ারTweetPin

সর্বশেষ

সেন্টার ফর সিটিজেনস রাইটস-সিসিআরের আহ্বায়ক কমিটি গঠন

এপ্রিল ১১, ২০২৬

সাকিবের ফেরা নিয়ে যে বার্তা প্রধান নির্বাচকের

এপ্রিল ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এইচএসসি ২০২৬ পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

এপ্রিল ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে যোগ্যতার ভিত্তিতেই প্রার্থী বাছাই হবে: রিজভী

এপ্রিল ১১, ২০২৬

নীতিনির্ধারকদের লক্ষ্যচ্যুতিতে কেন সামগ্রিক অর্জন বিনষ্ট হয়?

এপ্রিল ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT